সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কার জোরে লড়ে জিতছেন পরীমণি
প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২১, ১১:২১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কার জোরে লড়ে জিতছেন পরীমণি

এক দিকে তাকে নিয়ে বিতর্কের ঝড়। অন্য দিকে, সব বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার লড়াই। খুব সহজ ব্যাপার নয়। কিন্তু সেটাই প্রতি মুহূর্তে করছেন পরীমণি। সেই লড়াই লড়তে লড়তেই হাতের তালুতে মেহেন্দি দিয়ে সমালোচকদের উদ্দেশে কড়া বার্তা লিখছেন। অনায়াসে সেই বার্তা সবার সামনে তুলেও ধরছেন। এত শক্তি কোথা থেকে পাচ্ছেন পরীমণি। রোববার সে কথা নেটমাধ্যমে নিজেই জানিয়েছেন তিনি। একটি চিঠির ছবি ভাগ করে নিয়ে বলেছেন, এই চিঠিই তার সমস্ত শক্তির উৎস। পাশাপাশি, গণমাধ্যমকে এও জানিয়েছেন, জেলে থেকে মোটা হয়ে গিয়েছেন তিনি। তার ওজন বেড়েছে!৪ অগস্ট গ্রেফতারির আগে শেষ লাইভ সম্প্রচারে এসেছিলেন অভিনেত্রী। এর ঠিক এক মাস এক দিন পরে ফের নিজের ফেসবুকে এলেন তিনি। ভাগ করে নিলেন তার নানা শামসুল হক গাজিকে লেখা একটি চিঠি। যেখানে শতবর্ষ পেরনো দাদুকে জেলবন্দি নাতনি আশ্বস্ত করে লিখেছেন, ‘আমি ভাল আছি। চিন্তা করবা না। তোমার সাথে শিগগিরই দেখা দিব।’নানাকে লেখা এই চিঠিই তাকে শক্তি জুগিয়ে গিয়েছে। নিজের মতামত জানাতে গিয়ে অকপটে স্বীকার করেছেন পরীমণি। লিখেছেন, ‘একটা চিঠি, আমার সব শক্তির গল্প।’

প্রসঙ্গত, অল্প বয়সে পরীমণি মাকে হারান। আরেকটু বড় হয়েই হারান বাবাকে। এর পরে পিরোজপুরে নানা শামসুল হক গাজির কাছে বড় হন তিনি। তাই মা-বাবা হারা নাতনি জেলবন্দি হতেই ভীষণ ভেঙে পড়েছিলেন নানা। নিজে গিয়েছিলেন নাতনির সাথে দেখা করতে। যদিও নাতনিকে একবার চোখের দেখাও দেখতে পাননি তিনি। গণমাধ্যমের কাছে পরে সেই ক্ষোভ, হতাশা উগরে দিয়ে ছিলেন শামসুল হক গাজি। তার নানার কাছে ফিরতে হবে, এই জেদই তাকে প্রেরণা দিয়েছে লড়াইয়ে, এমনই বলতে চেয়েছেন ‘প্রীতিলতা’ চরিত্রের অভিনেত্রী।

কারাগার থেকে বের হয়েই হাতের তালুতে ‘ডোন্ট লাভ মি বিচ’ লিখে তিনি নতুন কিছু বুঝাতে চেয়েছেন। হাতের মেহেন্দি-বার্তার পর আবারো তার নিশানায় নিন্দুকেরা। যারা তার চরিত্র নিয়ে প্রতি মুহূর্তে বিরুপ মন্তব্য করে চলেছেন। তাদেরকেই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, কোনো প্রণয়ী নয় পিতৃসম নানাই তার লড়াইয়ের প্রেরণা। সেই সাথে বাংলাদেশের সংবাদমাধ্যমকে নির্দ্বিধায় জানিয়েছেন, জেলে শরীরচর্চা এবং নিয়ম মেনে খাওয়াদাওয়া না করতে পারায় ৩ কেজি ওজন বেড়ে গিয়েছে তার। যদিও এই নিয়ে চিন্তিত নন অভিনেত্রী। তিনি জানেন, কড়া নিয়মের মধ্যে থাকলেই ফের তিনি আগের চেহারা ফিরে পাবেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »