বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


কিশোরগঞ্জে ছাত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম
প্রকাশ: ২৮ জানুয়ারি, ২০২৩, ১১:০৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ছাত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যান মসজিদের ইমাম শাইখ মুহাম্মাদ হাবিবুল্লাহ (৩৫)।

শনিবার সকালে অপহৃতা ছাত্রীর স্বজনরা তাকে রংপুর থেকে আটক করেন।

অভিযুক্ত ওই ইমাম জলঢাকার শৌলমারী মুন্সিপাড়া গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে।

এলাকাবাসী জানান, মাগুড়া মুন্সিপাড়া জামে মসজিদের ওই ইমাম সকালে মসজিদের বারান্দায় মক্তবে পড়ান। এম আলী দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির এক ছাত্রী সেখানে মক্তব শাখায় পড়ে। বৃহস্পতিবার মাদ্রাসা থেকে ওই ছাত্রী বাড়িতে না ফেরায় তার বাবা থানায় জিডি করেন।

পরে জানতে পারেন মসজিদের ইমাম তার মেয়েকে অপহরণ করে ঢাকায় নিয়ে গেছেন। সেখান থেকে রংপুরে আসলে কৌশলে অপহৃত ছাত্রীসহ তাকে আটক করেন। ক্ষুব্ধ স্থানীয় লোকজন তাকে উত্তম-মাধ্যম করার পর সাবেক চেয়ারম্যানের গোডাউনে আটকে রাখেন।

মাগুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হাসান সিহাব জানান, এ ব্যাপারে তার (শৌলমারী) ইউনিয়নের চেয়ারম্যান আসছেন। মেয়েপক্ষ কোনো অভিযোগ না করায় ওই ইউপি চেয়ারম্যানের জিম্মায় তার লিখিত মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হবে।

মাগুড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েপক্ষ অভিযোগ না করায় থানা পুলিশ বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের পরামর্শ দিয়েছে।

কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় জানান, মেয়েকে পাওয়ায় তার বাবা জিডি প্রত্যাহার করে নিয়েছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »