সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কিস্তির টাকা না দেয়ায় পটুয়াখালীতে গ্রাহককে মারধর
প্রকাশ: ১১ জুন, ২০২০, ৩:২৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কিস্তির টাকা না দেয়ায় পটুয়াখালীতে গ্রাহককে মারধর
পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জে স্থানীয় একটি সমবায় সমিতির কিস্তির টাকা না দেয়ায় গ্রাহককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। ঋণ গ্রহিতা এ বিষয়ে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। গত সোমবার মির্জাগঞ্জ ইয়ার উদ্দীন খলিফা (র.) দরবার শরীফের বাবুর্চি খানায় এ ঘটনা ঘটে।নির্যাতনের শিকার গ্রাহক মো. মাজেদ সিকদার জানান, আমি দরবার শরীফের বাবুর্চি খানায় স্বল্প বেতনে চাকরি করি।কয়েকমাস আগে মির্জাগঞ্জ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি থেকে ২০ হাজার টাকা ঋণ নেই এবং কয়েকটি কিস্তিতে ইতিমধ্যে পাঁচ হাজার টাকা পরিশোধ করি।এর পর থেকে আমি ঋণের সুদ পরিশোধ করে আসছি।তিনি আরও জানান, প্রতিদিনের মত গত সোমবার সকালে ডাইনিংয়ে কাজ করছিলাম। এসময় সমিতির ঋণ কমিটির সভাপতি মো. আল আমিন হোসেন, সমিতির মাঠকর্মী বেলাল ও নেছার রান্না ঘরে এসে কিস্তির টাকা চায়।আমি অনেক মিনতি করলে তাতেও তাদের মন গলেনি। কয়েকদিন সময় চাওয়ার পরও তারা আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং একপর্যায়ে আল আমিনসহ তার দুই সহোযোগী আমাকে মারধর করে বিবস্ত্র করে ফেলে। এ বিষয়ে দরবারের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে অভিযোগ দিয়েছি।মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দেয়া দরবার শরীফের বাবুর্চি মাজেদ সিকদারের লিখিত অভিযোগটি বুধবার হাতে পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »