শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কুড়িয়ানা বাজারে অগ্নিকান্ডে ২১টি দোকান পুড়ে ভস্মীভূত : কোটি টাকার ক্ষতি
প্রকাশ: ২ অক্টোবর, ২০২২, ৬:০৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কুড়িয়ানা বাজারে অগ্নিকান্ডে ২১টি দোকান পুড়ে ভস্মীভূত : কোটি টাকার ক্ষতি
 পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা বাজারে অগ্নিকান্ডে ২১টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। যাতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের ।
আজ রোববার (০২ অক্টোবর) ভোরে বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নেছারাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ আব্দুস সালাম।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ রোববার ভোরে বাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। যাতে সুবোধ মিস্ত্রির মিষ্টির দোকান, কমলের কমল ফার্নিচার, পীযূষ শিকদারের ও সমীর রায়ের চায়ের দোকান, সাইফুল হাওলাদারের কাঠের দোকান, সুমন শেখের ফার্নিচারের দোকান, স্বপনের ওয়ার্কশপ, মিঠুনের অটো রিক্সার গ্যারেজসহ আরো অনেক দোকান পুড়ে ভশ্মীভূত হয়েছে। স্থানীয়ভাবে ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
স্থানীয় ব্যবসায়ী বাবুল হালদার জানান, ভোররাত ৫ টার দিকে আটঘর কুড়িয়ানা বাজারের সুবোধ মিস্ত্রির মিষ্টির দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এ সময় স্থানীয়রা স্বরুপকাঠী ফায়ার সার্ভিসে খবর দিলে দমকল বাহিনীর সদস্যরা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডে বাজারের ২০ টি বিভিন্ন ব্যবসায়ী দোকান পুড়ে যায়। অগ্নিকান্ডের ঘটনায় ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
নেছারাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ আব্দুস সালাম বলেন, আমরা স্থানীয়ভাবে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের উৎপত্তি হয়েছে।
নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হাসান জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। তদন্ত চলছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের উৎপত্তি। তবে তদন্তের পরে বিস্তারিত বলা যাবে। এখনো এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »