কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে ঝিনাইদহে সংবাদ সম্মেলন
প্রকাশ: ১০ মার্চ, ২০২১, ১২:০৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে ঝিনাইদহে সংবাদ সম্মেলন
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মিথ্যা অপহরণ মামলা প্রত্যাহার ও মাইক্রো ড্রাইভার কাশেম এর দেওয়া ভয়ভীতি এবং হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনের আয়োজন করেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার যোগিহুদা গ্রামের আবুল কাশেম এর স্ত্রী মোছা: মৌসুমী খাতুন।
মঙ্গলবার ৯ মার্চ দুপুরে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মৌসুমী খাতুন বলেন, উপজেলার আজমপুর ইউনিয়নের কাশিপুর ঘোষপাড়া গ্রামের শ্রী বঙ্গবন্ধু এর মেয়ে প্রিয়াংকা ঘোষ গত ২১-০২-২১ ইং তারিখে কে বা কার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বাড়ী থেকে চলে যায়। আমি ও আমার পরিবারের কেউ প্রিয়াংকা বা তাদের পরিবারের কাউকে চিনিনা। কিন্ত  প্রিয়াংকার বাবা শ্রী বঙ্গবন্ধু ঘোষ গত ২৪-২-২১ ইং তারিখে মহেশপুর থানায় ৮জন কে আসামী করে একটি অপরহরণ মামলা দায়ের করেন। এই মামলায় আমাকে ৭ নং আসামী করা হয়। অথচ এই মামলার বাদী শ্রী বঙ্গবন্ধু ঘোষ বা তার মেয়ে প্রিয়াংকা ঘোষ এর সাথে কোনোদিন কোনো সম্পর্ক আমার ছিল না। এমনকি বাদী শ্রী বঙ্গবন্ধু ঘোষ ও তার মেয়ে এরাও আমাদের কাউকে চিনেন না বলে তারা জানান। তাই আমি এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এদিকে এই মামলা কে কেন্দ্র করে একই উপজেলার ফতেপুর ইউনিয়নের যোগিহুদা গ্রামের নমিজ উদ্দিন এর ছেলে লম্পট  মাইক্রো কাশেম প্রতিনিয়ত আমাকে কু-প্রস্তাব দিয়ে আসছে। আমি যদি তার কু-প্রস্তাবে রাজি না হই তাহলে আমার স্বামী আবুল কাশেম এর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধসহ মারধর ও বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিচ্ছে। শুধু হুমকি দিয়েই তিনি থেমে থাকেন নেই।  ইতিমধ্যে আমার স্বামীর ব্যবসা প্রতিষ্ঠানের অর্ধেক জায়গা দখল করে বিস্কুট এর দোকান বসিয়েছে। এছাড়া লম্পট এই কাশেম আমাকে রাস্তা-ঘাটে একা পাইলে বলে, তুই আমার সাথে অবৈধ সম্পর্ক না করলে তোকে বাড়ী থেকে তুলে নিয়ে গুম-হত্যা করে ফেলবো। এমতাবস্থায় আমি ও আমার পরিবার এখন চরম নিরাপত্তহীনতায় ভুগছি। তাই  প্রশাসনের কাছে আমার নিরাপত্তা ও লম্পট কাশেম এর ভয়ভীতি, হুমকি-ধামকির সুষ্ঠ বিচার দাবী করছি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »