সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


কুয়াকাটার শুঁটকি ব্যাবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে
প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২১, ৬:৪৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কুয়াকাটার শুঁটকি ব্যাবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে

 

কে এম.জহির,কুয়াকাটাঃ- মহামারী করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গতো পহেলা এপ্রিল থেকে সারাদেশের পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করে সরকার পরবর্তী নির্দশনা না দেয়া পর্যন্ত এতে সাগরকন্যা কুয়াকাটার জিরো পয়েন্টের শুঁটকি ব্যাবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পরেছে।

একদিকে করোনা ভাইরাস সংক্রমণ অন্য দিকে পর্যটক আসা বন্ধ দুই যেন কাল হয়ে দাড়িছে। সারাদেশ থেকে যখন পর্যটক আসতো কুয়াকাটায় ভ্রমণে তখন দেশের সব থেকে ভালোমানের প্রসিদ্ধ শুঁটকি সংগ্রহ করতো পর্যটকরা এখান থেকে।

এ বিষয়ে কুয়াকাটা শুঁটকি মার্কেট সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ সোহেল মাহমুদ বলেন জিরো পয়েন্টে আমাদের ছোট বড়ো প্রায় ২৩ টি শুঁটকির দোকান রয়েছে প্রতিটি দোকানে গড়ে ১৮ থেকে ২০ লক্ষ কাটার শুঁটকি মাছ মজুত আছে পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় এবং পর্যটক না আসায় আমাদের শুঁটকি মাছ বিক্রি হচ্ছে না। তা ছাড়া দোকান গুলো বন্ধ থাকায় অনেক শুঁটকি মাছ নষ্ট হয়ে যাচ্ছে যে গুলো আর মার্কেটে বিক্রি করার উপযোগী নেই।

শুঁটকি ব্যাবসায়ী দোকান মালিক মোঃ খলিলুর রহমান ও ফারুক মুসুল্লি জানান এনজিও এবং ব্যাংক থেকে লোন নিয়ে নিজের যতোটুকু পুঁজি আছে সবটুকু এই ব্যাবসার পিছনে খাটিয়েছি প্রতি মাসে ব্যাংক ও এনজিও লোনের কিস্তি দোকান ঘর ভাড়া,কর্মচারীর বেতন,বিদুৎ বিল, নিজের সংসার, স্ত্রী সন্তানের খরচ সবই যোগান দিতে এখন হিমসিম খেতে হচ্ছে। পর্যটন কেন্দ্র যখন খোলা ছিলো তখন প্রতিদিন গড়ে আমাদের প্রতি দোকানে প্রায় ১৮ থেকে ২০ হাজার টাকার শুঁটকি মাছ বিক্রি হতো। আর এখন করোনা ভাইরাসের জন্য লকডাউন পর্যটক আসেনা দোকান বন্ধ প্রতিদিন প্রায় ১৫০০ থেকে ২০০০ টাকা লস হচ্ছে।

এদিকে সকাল ৯.০০ টা থেকে বিকাল ৫.০০টা পর্যন্ত দোকান খোলার অনুমতি থাকলেও কোন উপকারে আসছেনা শুঁটকি ব্যাবসায়ীদের কারন এখানকার ব্যাবসায়ীরা পর্যটক নির্ভরশীল স্থানীয়রা তেমন শুঁটকি না কেনায় দোকান গুলো বন্ধ বিক্রির প্রধান মাধ্যম পর্যটক নির্ভর। ###
১২/০৪/২০২১ইং
কুয়াকাটা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »