শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কৃষকের বাড়ি যেন আর্জেন্টিনার পতাকা
প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২২, ১১:১৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কৃষকের বাড়ি যেন আর্জেন্টিনার পতাকা

চৌগাছা সংবাদদাতা

যশোরে এবার আর্জেন্টিনার পতাকার রঙে নিজের বাড়ি ও প্রাচীর রাঙিয়েছেন সোনা মিয়া নামে এক কৃষক। সোনামিয়া জেলার চৌগাছা ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিবাদমান ৭ গ্রামের কমলাপুর পূর্বপাড়ার বাসিন্দা। বর্তমানে চৌগাছার মধ্যে আসা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান।

দুই উপজেলার মধ্যবর্তী ৭ গ্রামের বাসিন্দারা বরাবরই খেলা প্রিয়। সাতগ্রাম জনপদের কমলাপুর গ্রামেরই বাসিন্দা কৃষক সোনা মিয়া। ছোটবেলা থেকেই তিনি ক্রীড়ামোদি এবং বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার সাপোর্টার। ২০০২ বিশ্বকাপের সময় থেকে নিজের বাড়িতে ওড়ান আর্জেন্টিনার পতাকা। এবার নিজের বাড়িটি রাঙিয়েছেন আর্জেন্টিনার পতাকা রঙে।

শনিবার দুপুরে সরেজমিন সোনামিয়ার বাড়িতে গিয়ে দেখা যায় তার নিজের একতলা একটি বাড়ি। বাড়িটির প্রধান প্রবেশ গেইট, বাড়ির প্রাচীর এমন কি রান্নাঘর ও পাকা টয়লেট সবই আর্জেন্টিনার পতাকার রঙে রং করেছেন তিনি। 

বাড়ির প্রবেশ ফটকের উপরে আর্জেন্টিনা ফুটবল টিমের ছবিসহ প্যানাসাইন, যাতে বিশ্বকাপ ট্রফি নিচ্ছেন যুগের অন্যতম সেরা ফুটবল তারকা লিওলেন মেসি। পাশেই আর্জেন্টিনার পতাকা উড়ছে। এসময় প্রতিবেদকের কাছে আর্জেন্টিনা ভক্ত সোনা মিয়া ইচ্ছা ব্যক্ত করেন ‘সামর্থ থাকলে কাতারে গিয়ে আর্জেন্টিনার অন্তত একটি ম্যাচ সরাসরি দেখতাম। সামর্থ না থাকায় নিজের বাড়ি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়ে দুধের সাধ ঘোলে মেটাচ্ছি’।

তিনি আশা করছেন দীর্ঘদিন বিশ্বকাপ না জিতলেও আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে। সোনা মিয়া জানান, গ্রামসহ প্রতিবেশীরা তার এই আর্জেন্টিনার রঙে রাঙানো বাড়ি দেখতে আসছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »