শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কৃষিবিদ হোসনে আরার বিরুদ্ধে জোরপূর্বক ফ্ল্যাট দখলের অভিযোগ
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২২, ৬:১০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কৃষিবিদ হোসনে আরার বিরুদ্ধে জোরপূর্বক ফ্ল্যাট দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে ঢাকা জেলার তেজগাঁও, মনিপুরি পাড়া সংলগ্ন আবাসিক এলাকায় একটি ফ্ল্যাট কৃষিবিদ হোসনে আরা রীনা নিজ ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক দখল করে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগে উঠে আসে, ৪০ অযুতাংশ জমির উপর ৮তলা বিশিষ্ট একটি বিল্ডিং গড়ে উঠে যার মধ্যে ৮ম তলার (সি-৭) ফ্ল্যাটটি হোসনে আরা বায়না নামা করেন।

অভিযোগকারী ভুক্তভোগী মোঃ লোকমান হোসেন সাংবাদিকদের জানান,গত ২০ জানুয়ারী ২০১৯ ইং ফ্ল্যাট টি বিক্রি হবে জানতে পারলে কৃষিবিদ হোসনে আরা (রীনা) ফ্ল্যাট টি ক্রয় করার আগ্রহ প্রকাশ করেন। তৎকালিন ফ্ল্যাটটির বিক্রয় মূল্য উভয় পক্ষ আলোচনা সাপেক্ষে ৬০ (ষাট) লক্ষ টাকা নির্ধারন ও বায়না হিসেবে ১০ (দশ) লক্ষ টাকা নির্ধারন ও নগদ গ্রহণ করে বায়না রেজিষ্ট্রি সম্পন্ন হয়েছিল। যাহার দলিল নং-১৮৬ ।শুধুমাত্র বায়না-রেজিষ্টিসম্পন্নের পরে, সাফকবলা দলিলের পূর্বেই কোন প্রকার আলোচনা ছাড়াই কৃষিবিদ হোসনে আরা (রীনা) সরাসরি তার এবং তার স্বামী কৃষিবিদ মোঃ ওবায়দুর রহমান এর অনৈতিক ক্ষমতার বলে ফ্ল্যাট টি দখলে নেন।পরবর্তীতে তাকে অবশিষ্ট ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা প্রদান করার জন্য যোগাযোগ করা হলে হোসনে আরা বিভিন্ন সময় টাকা দেয়ার কথা বললে ও বর্তমানে ৪৩ মাস অতিবাহিত হয়েছে ।হোসনে আরা রিনা রেজিস্ট্রি সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত ভাড়া দেওয়ার কথা থাকলে ও কোন ভাড়া তিনি দিচ্ছেন না,, বর্তমানে তাঁর কাছে ভাড়া বাবদ পাওনা ১০,৭৫,০০০/-দশ লক্ষ পচাত্তর হাজার টাকা
হলেও তিনি টাকা পরিশোধ তো করেন নি বরং ফ্ল্যাট মালিক’কে বিভিন্ন ভাবে ভয় ভীতি হুমকি প্রদর্শন করেন।এমত অবস্থায় কোনো উপায় না পেয়ে ফ্ল্যাট মালিক কর্তৃপক্ষ আইনের আশ্রয় নিচ্ছেন।

বিশেষ সূত্রে জানা যায়, ২০১৯ সালে মো: লোকমান হোসেন, প্রকৌশলী মো: সামসুজ্জামান চৌধুরি এবং কৃষিবিদ হোসনে আরা (রীনা)র মাঝে ত্রি-পাক্ষিক একটি চুক্তিপত্র সাক্ষর হয়। সেখানে বলা হয়েছে, ওয়েসষ্টার্ণ ভিউ ডেভেলপমেন্ট লি: কোম্পানি কর্তৃক নির্মানাধীন ২০/এ.বি, মনিপুরি পাড়া হোল্ডিংস্থ প্লটে মাতৃছায়া নামক প্রকল্পের ৮ম তলার ফ্ল্যাট নং সি, ১১৫৮ বর্গফুটের ফ্ল্যাটটি কৃষিবিদ হোসনে আরা শর্ত মেনে চুক্তিবদ্ধ হন।

সুধু তাই নয় একাধিক সুত্রে জানা যায় ,কৃষিবিদ হোসনে আরা (রীনা) যে পর্যায়ে চাকুরী করেন সে পর্যায়ে থেকে অল্প সময়ে বনে যান অঢেল সম্পদের মালিক,চড়েন বিলাস বহুল গাড়িতে ।বিলাস বহুল গাড়ির বাহিরে রয়েছে তার আরো ব্যক্তিগত প্রাইভেট কার।নামপ্রকাশে অনুচ্ছুক তার অফিসের এক কর্মকর্তা বলেন ম্যাডাম আওয়ামীলীগের এর কেন্দ্রীয় কয়েকজন নেতার নাম ভাঙ্গিয়ে বিভিন্ন তদবির বানিজ্য করেন,ম্যাডাম তদবির এর ওস্তাদ ! ম্যাডাম এখানে দুইবছরে ও বেশী সময় দরে কর্মরত আছেন,ম্যাডামের ইশারা ছাড়া এখানে কিছু হয়না,ম্যাডাম যা বলে তাই হয়।একক রাজত্ব কায়েম করার উদ্দ্যোশে ম্যাডাম তদবির করে এখানে পড়ে আছেন দীর্ঘসময় ।

ফ্ল্যাট কতৃপক্ষের বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করলে তারা জানান হোসনে আরা বেগম ম্যাডাম যদি ও যে ফ্ল্যাটে থাকে তিনি সেটা ও তার নয় কিন্তু নিজেকে জাহির করে পুরো বাড়িটির মালিক যার জন্য হোসনে আরা সার্ভিস চার্জ, বিদ্যুৎ, গ্যাস কিংবা পানি বিল কোন কিছুর ঠিক মতো দেন না ।বিল চাইতে গেলে বিল না দিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় গালমন্দ করেন ।সুধু তাই নয় তার নেতৃত্ব চলে ফ্ল্যাট টি তে সন্ত্রাসী কর্মকান্ড ।

এই সকল অভিযোগের বিষয়ে কৃষিবিদ হোসনে আরার সাথে যোগাযোগ করার শত চেষ্টা করে ও তার ব্যক্তিগত মুঠোফোনে নাম্বার টি বন্ধ পাওয়া যায়।মেসেজ দিয়েও তার কোনো সদউত্তর পাওয়া যায় নি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »