শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কেউ এগিয়ে আসেনি : করোনায় মারা যাওয়া নারীর গোসল করালেন কাউখালীর ইউএনও
প্রকাশ: ১০ জুলাই, ২০২১, ৩:২০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কেউ এগিয়ে আসেনি : করোনায় মারা যাওয়া নারীর গোসল করালেন কাউখালীর ইউএনও

পিরোজপুর সংবাদদাতা :

এগিয়ে আসেনি কেউ, করোনায় মারা যাওয়া নারীর গোসল করালেন ইউএনও ।
দেশে প্রতিনিয়তই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনায় মৃত্যু হলে প্রতিবেশী তো দূরের কথা অনেক ক্ষেত্রে নিজের পরিবারের লোকজনই কাছে আসতে চায় না। এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে পিরোজপুরের কাউখালীতে। করোনা আক্রান্ত হয়ে রেখা আক্তার (৪৫) নামে এক নারী মারা যাওয়ার পর সৃষ্টি হয় লাশের গোসল ও দাফন সমস্যা। সেই সমস্যা সমাধানে এগিয়ে আসেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা।

স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুরের কাউখালী উপজেলার উজিয়ালখান গ্রামের এক নারী শুক্রবার (৯ জুলাই) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মারা যান। আক্রান্ত হওয়ার ভয়ে পরিবার বা প্রতিবেশী কেউই গোসল করাতে আসেনি।ঘণ্টার পর ঘণ্টা লাশ পড়ে থাকার পরে ইউএনও সুরক্ষাসামগ্রী (গাউন, হ্যান্ড গ্লাভস, মাস্কস, ক্যাপ ও বুট জুতা) পরে ধর্মীয় রীতি অনুযায়ী গোসল শেষে কাফনের কাপড় পরান। এ সময় তাকে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবী মাহফুজা মিলি এবং শামীমা আক্তার। রাত ১২টার দিকে কাউখালী উজিয়ালখান গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ। করোনায় মৃত নারীর লাশ গোসল করানোর সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ তাদের স্ট্যাটাসে লিখেছেন- মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা।

কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন বলেন, করোনায় মৃত নারীর দাফনের ব্যবস্থা করে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি করোনাকালের শুরু থেকে গর্ব করার মতো মহতী কাজ করে চলেছেন। তার এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা বলেন, আমি খবর পাওয়ার পর আমাদের দাফন কমিটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। কিন্তু তারাও কেউ সাহস পাচ্ছিলেন না। এরপর আমি দুজনের বাসায় গিয়ে নিয়ে আসি এবং বলি আমি নিজেও থাকব। তারা এ কথা শুনে রাজি হয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই, বাড়িতে অনেক আগেই করোনা আক্রান্ত ব্যক্তির লাশ পৌঁছেছে। কিন্তু পরিবার বা প্রতিবেশী কেউ আক্রান্ত হওয়ার ভয়ে এগিয়ে আসছেন না। পরে আমি নিজ উদ্যোগে স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় লাশ গোসল শেষে দাফন সম্পন্ন করি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »