● ●


নারকেলগাছের মরা ডাল কেটেই চলছে তৈয়ব আলীর সংসার
প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৬, ৮:৫৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নারকেলগাছের মরা ডাল কেটেই চলছে তৈয়ব আলীর সংসার

কৈশোরে শখের বশে গাছে উঠতেন। সেই নেশাই একসময় হয়ে ওঠে পেশা। ৫৫ বছর ধরে মানুষের নারকেলগাছের মরা ডালপালা কেটে পরিষ্কার করছেন গাছি তৈয়ব আলী (৭১)। স্থানীয়ভাবে এ কাজ ‘গাছ বাছাই করা’ নামে পরিচিত। এ পর্যন্ত প্রায় ২৭ হাজার গাছ বাছাই করেছেন তিনি। এই কাজের আয়েই চলছে তাঁর সংসার।

তৈয়ব আলীর বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দশপাড়া এলাকায়। প্রয়াত ওহাব আলী ও আমেনা বেগম দম্পতির একমাত্র সন্তান তিনি। স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে পৈতৃক বাড়িতে থাকেন। মজুরির বিনিময়ে উপজেলার প্রায় সব গ্রামে ছোট-বড় নারকেলগাছ বাছাই করেন তিনি। পাশের মতলব উত্তর উপজেলাতেও যান এ কাজে। এলাকার মানুষের কাছে তাঁর কদর আছে।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় উপজেলার কলাদী এলাকায় একজনের নারকেলগাছ বাছাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন তৈয়ব আলী। সেখানেই প্রথম আলোর সঙ্গে কথা হয় তাঁর।

.

তৈয়ব বলেন, ১৬ বছর বয়সে তিনি বাবাকে হারিয়েছেন। পরে মা-ও মারা যান। বাবার জমিজমা ছিল না। কৈশোরেই সংসারের ভার এসে পড়ে তাঁর কাঁধে। তিনি ছিলেন দুরন্ত স্বভাবের। লাফ দিয়ে বড় গাছে উঠতেন, নামতেন। এ কারণে এলাকার লোকজন তাঁকে ‘গেছো ছেলে’ বলে ডাকতেন। গাছে উঠে মানুষকে নারকেলসহ নানা ফল পেড়েও দিতেন। পরে গাছে ওঠার সেই শখকেই পেশা হিসেবে বেছে নেন।

.

এহন বয়স অইছে। শরীর তেমন ভালা থায়ে না। তবু যতক্ষণ শরীরে কুলায়, এই কাম কইরা যামু। না করলে সংসার চলব ক্যামনে। কিছু কইরা খাওনই ভালা।

তৈয়ব আলী, গাছি

.

১৯৭১ সালে নারকেলগাছ বাছাইয়ের কাজ শুরু করেন তৈয়ব। প্রথম দিকে প্রতিটি গাছের জন্য মালিকের কাছ থেকে নিতেন ১০ টাকা। পরে তা বেড়ে হয় ৩৫ টাকা। পাঁচ বছর ধরে নিচ্ছেন ২০০ টাকা করে। প্রতি মাসে গড়ে ৪০টি গাছ বাছাই করেন তিনি। বছরে এ সংখ্যা ৪৮০ থেকে ৫০০। মাসে আয় হয় ৮ থেকে ৯ হাজার টাকা। এই কাজ করে দুই মেয়েকে বিয়ে দিয়েছেন তিনি। স্ত্রী ও দুই ছেলের ভরণপোষণও চলছে এ আয় থেকে।

.

মতলব উত্তর উপজেলা থেকেও তৈয়বের ডাক আসে। লক্ষ্মীপুর, লুধুয়া, ফতেপুর, ঠেটালিয়া, রসুলপুর, বালুচর, সুজাতপুর, দুর্গাপুর, গজরাসহ দূরদূরান্তের এলাকা থেকে লোকজন তাঁকে নিয়ে যান। কেউ অনুরোধ করলে দেরি করেন না তিনি, দা ও রশি নিয়ে ছোটে যান। কাজ শেষে কেউ কম টাকা দিতে চাইলেও নিয়ে নেন। তবে গরিব মানুষের গাছ বাছাই করে দিলে কোনো টাকা নেন না।

পেশাটি ঝুঁকিপূর্ণ বলে জানান তৈয়ব। ২৫ বছর আগে মতলব দক্ষিণের এক ব্যক্তির নারকেলগাছ বাছাই করতে গিয়ে পা পিছলে মাটিতে পড়ে যান তিনি। এতে ডান পা ও কোমরে আঘাত পান। চিকিৎসা নিয়েও পুরোপুরি সুস্থ হননি। তবু থেমে যাননি। তাঁর ভাষ্য, ‘এহন বয়স অইছে। শরীর তেমন ভালা থায়ে না। তবু যতক্ষণ শরীরে কুলায়, এই কাম কইরা যামু। না করলে সংসার চলব ক্যামনে। কিছু কইরা খাওনই ভালা।’

.

তৈয়ব আলী বিষয়ে জানতে চাইলে কলাদী এলাকার বাসিন্দা মো. আহনাব বলেন, কয়েক মাস পরপর তাঁর দুটি নারকেলগাছ বাছাই করে দেন তৈয়ব। কাজ করেন আন্তরিকতার সঙ্গে। বয়স তাঁর কাছে কিছুই না।

তৈয়ব আলী নারকেলগাছ বাছাই করে সংসার চালান, এ বিষয়ে অবগত আছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম। তিনি প্রথম আলোকে বলেন, বৃদ্ধ বয়সেও ঝুঁকি নিয়ে নারকেলগাছে উঠে যেভাবে তিনি কাজ করে যাচ্ছেন, তা তাঁর শক্ত মানসিকতার পরিচয়। তিনি শ্রমজীবী মানুষের উজ্জ্বল প্রতিনিধি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »