সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


কেনো উরফিকে কেউ বাড়ি ভাড়া দিচ্ছে না?
প্রকাশ: ২৬ জানুয়ারি, ২০২৩, ১১:২১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কেনো উরফিকে কেউ বাড়ি ভাড়া দিচ্ছে না?

অশালীন পোশাক পরে সবসময় সমালোচনার শিকার হন উরফি জাভেদ। তবে সেসব সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে আরও বেশি অর্ধনগ্ন ছবি প্রকাশ করতে থাকেন। এজন্য আইনি ঝামেলায়ও পড়তে হয়েছে তাকে। হজম করতে হয়েছে হত্যা ও ধর্ষণের হুমকি। ফের বিপত্তিতে পড়লেন। মুম্বাই শহরে তন্ন তন্ন করে খুঁজেও বাড়ি ভাড়া পাচ্ছেন না উরফি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সামাজিক মাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন উরফি। নিজের টুইটারে লিখেছেন, ‘মুসলিমরা বাড়ি ভাড়া দিচ্ছেন না আমাকে, কারণ আমি যে ধরনের পোশাক পরি তা তাদের অপছন্দ। হিন্দুরা আমাকে বাড়ি ভাড়া দিচ্ছেন না আমি মুসলিম বলে। মুম্বাইতে বাড়ি পাওয়া সত্যি দুষ্কর হয়ে উঠেছে আমার জন্যে।’

এর আগে পোশাকের কারণে দুবাই গিয়েও আইনি ঝামেলায় পড়তে হয়েছিল উরফিকে। তবে তিনি জানিয়েছিলেন, দুবাইয়ে পুলিশি ঝামেলার সঙ্গে পোশাকের কোনো সম্পর্ক ছিল না।

তিনি সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘শুটিং লোকেশনে কিছু সমস্যা থাকার কারণে সেটে পুলিশ আসে। একটি পাবলিক প্লেসে শুটিং সেট ছিল বলে, আমাদের শুটিংয়ের নির্দিষ্ট সময়সীমা দেওয়া ছিল। প্রোডাকশন টিমও সময় বাড়ায়নি। যার কারণে আমাদের চলে যেতে হয়। আমরা পরের দিন বাকি অংশের শুটিং করি। এ বিষয়টি মিটে গেছে। সেটে পুলিশ আসার সঙ্গে আমার পোশাকের কোনো সম্পর্ক নেই।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »