● ●


পৃথিবীতে পানি এল কোথা থেকে
প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পৃথিবীতে পানি এল কোথা থেকে

পৃথিবীতে শুরু থেকেই পানি ছিল, নাকি বাইরের কোনো উৎস থেকে পানি এসেছে, তা নিয়ে বিতর্ক রয়েছে বিজ্ঞানীদের মধ্যে। কোনো কোনো বিজ্ঞানীর ধারণা, পৃথিবীতে প্রথম জীবের আবির্ভাব হওয়ার আগেই পানির উপস্থিতি ছিল। আবার কারও ধারণা, সৌরজগতে থাকা গ্রহাণুর মাধ্যমে পানি এসেছে পৃথিবীতে। সম্প্রতি নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন, সৃষ্টির শুরুর দিকে পৃথিবী পুরোপুরি শুষ্ক বা পানিহীন অবস্থায় ছিল। আজকের পৃথিবীতে থাকা সব পানি আমাদের গ্রহ তার নিজস্ব পাথুরে কাঁচামাল থেকে সরাসরি তৈরি করেছে।

.

নেচার জিওসায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণা ফলাফলে বিজ্ঞানীরা দাবি করেছেন, পৃথিবী তৈরির সময় আকাশ থেকে নিচে পড়া পাথরের কণার সঙ্গে হাইড্রোজেনসমৃদ্ধ বায়ুমণ্ডলের রাসায়নিক বিক্রিয়া ঘটেছিল। এর ফলে চরম উত্তাপের মধ্যে এসব শিলার আয়রন অক্সাইড হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে পানি ও বিশুদ্ধ লোহা তৈরি করেছে। এ লোহা পরে পৃথিবীর ধাতব কেন্দ্র বা কোর গঠন করেছে। এ বিষয়ে নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জ্যাকারি শার্প জানান, বিশাল জলাশয়ের দিকে তাকিয়ে এটি কল্পনা করা কঠিন। প্রায় ৪৫০ কোটি বছর আগে উত্তপ্ত বায়ুমণ্ডলের কারণে এ পানি তৈরি হয়েছিল।

.

বিজ্ঞানীরা শিলার নমুনা ১২০০ থেকে ১৪০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেনের প্রবাহের মধ্যে উত্তপ্ত করে নিজেদের তত্ত্ব পরীক্ষা করেছেন। দেখা গেছে, হাইড্রোজেনের প্রবাহে রাখা ৮০০ ডিগ্রি সেলসিয়াসের ওপরের নমুনায় থাকা আয়রন অক্সাইডের ৮০ শতাংশই ধাতব লোহায় রূপান্তরিত হয় এবং কয়েক মিনিটের মধ্যে পানি তৈরি হয়। হিলিয়াম–প্রবাহে রাখা নমুনায় এমন কোনো বিক্রিয়া ঘটেনি, যা প্রমাণ করে যে উত্তপ্ত হাইড্রোজেন বায়ুমণ্ডলই মূল চাবিকাঠি ছিল। এ বিষয়ে বিজ্ঞানী জ্যাকারি শার্প বলেন, ‘আমরা আশা করেছিলাম যে রিডাকশন পরীক্ষায় লোহা ও পানি তৈরি হবে, তবে কতটা দ্রুত ও কী পরিমাণে হবে, তা জানার উপায় ছিল না। আমাদের গবেষণার হিসাব থেকে দেখা গেছে, এ প্রক্রিয়ায় শত শত মহাসাগরের সমপরিমাণ পানি তৈরি হয়েছিল।’

.

সৌরজগতের সব গ্রহ ধূলিকণা ও পাথরের একটি ঘূর্ণায়মান রিং থেকে তৈরি হয়েছে। একে প্রোটোপ্ল্যানেটরি ডিস্ক বলা হয়। সূর্যের প্রবল বিকিরণের কারণে ভেতরের গ্রহগুলোয় পানির অণু ধ্বংস হওয়ার কথা ছিল। আগে ভাবা হতো যে ধূমকেতু বা উল্কাপিণ্ডের মতো বাইরের উৎস থেকে পৃথিবীতে পানি এসেছে। তবে পৃথিবীর শুরুর দিকে এত বিপুলসংখ্যক ধূমকেতুর আঘাত হানার বিষয়টি অনেকেই অসম্ভব বলে মনে করেন।

নতুন এ বৈজ্ঞানিক গবেষণা দূরবর্তী সব তারাকে কেন্দ্র করে ঘোরা অন্যান্য পাথুরে গ্রহে প্রাণের সন্ধানে বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বিজ্ঞানী শার্প বলেন, পেবল অ্যাক্রিশনের ধারণা তুলনামূলক নতুন। এ ধারণা গ্রহ গঠনের বিদ্যমান ধারণার অনেক সমস্যার সমাধান করেছে।

সূত্র: ডেইলি মেইল




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »