মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কেন আসে মহামারি করোনারা -১ সৃষ্টিকে নিয়ে ভোগবিলাস : ভুলে যায় সৃষ্টি কর্তাকে
প্রকাশ: ৩ জুন, ২০২০, ৭:১২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কেন আসে মহামারি করোনারা -১ সৃষ্টিকে নিয়ে ভোগবিলাস : ভুলে যায় সৃষ্টি কর্তাকে

মামুনুর রশীদ নোমানী : বিশ্বজুড়ে এখন একটাই ইস্যু ” করোনা “। কোন দেশ নেই যেখানে এ মহামারি করোনা হানা দেয়নি। সব প্লান ভেস্তে গেছে। সেই বিশ্ব আর আজকের এই বিশ্ব এখন এক নয়। ভাবনাকে ভাবিয়ে তুলছে। নুতন করে ভাবতে হচ্ছে। আমাদের সৃষ্টিকর্তা বানিয়ে ছিল ইবাদত করার জন্য। আর আমরা ইবাদত রেখে ইবাদতের সরঞ্জাম নিয়ে ব্যস্ত ছিলাম। ভুলে গেছিলাম সৃষ্টিকর্তাকে। আমরা ডুব দিয়েছিলাম অন্যায় আর অপরাধের সাগরে। আমাদের টেনে আনার কেউ ছিলনা। ভুলেই গেলাম বেমালুম। আল্লাহ পাঠিয়ে দিলেন এক মহামারিকে। আমরা এই মহামারির নাম দিলাম “করোনা “নামে। যুগে যুগে মহামারি আসে ব্যালেন্স করার জন্য। যখন মানুষের অপকর্ম,অন্যায়, অবিচার,হিংসা,দেমাগ,নিপিড়ন নির্যাতন অস্বাভাবিক হারে বেড়ে যায়। মাত্রা অতিক্রম করে তখন আল্লাহ্ সুবহানু তায়ালা এমন এক মাহামারি পাঠিয়ে দেন যাতে মানুষ বুঝতে সক্ষম হয় যে,একজন সৃষ্টিকর্তা রয়েছেন। তিনি দেখেন সব কিছু। মহামারি কখনো প্লেগ নামে। কখনো হাম। কখনো গুটি বসন্ত। কখনো কলেরা বা ডায়েরীয়া নামে এসেছে। আল্লাহ প্রদত্ত এই মহামারি ২০১৯ সালের ডিসেম্বরে এসেছে চিনের উহান নামক স্থানে। আস্তে আস্তে ছড়িয়ে পরে গোটা পৃথিবীতে। এর বাইরেও নয় আমরা। শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস করোনা। আমাদের সকলের কাছে এখন একটি আতংকের নাম করোনা ভাইরাস। আমরা এই মহামারির মাঝে আতংক নিয়ে বাস করলেও করে যাচ্ছি প্রতিনিয়ত অন্যায় কর্ম। আমরা বাদ দেই নাই ঘুষ। প্রতিদিন অসায়দের ওপর জুলুম অত্যাচার ও নিপিড়ন করে যাচ্ছি। সরকারি ত্রান লুটপাট করে খাচ্ছি। ত্রানের পন্য নিজঘরে গুদামজাত করছে। কতিপয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বিরুদ্ধ ত্রানের চাল,তেল বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। ইতিমধ্য এসব অভিযোগে দোষীদের বরখাস্ত করেছে সরকার। আমরা কোন শিক্ষা গ্রহন করতে পারি নাই। আমাদের স্বভাব আগেরটাই রয়ে গেছে। আমরা আশা করবো সবাই আমাদের স্বভাবটা পাল্টাই। সৎ হই। সৃষ্টিকর্তার হুকুম মানলে মহামারি থেকে পরিত্রান পাবো। যদি না পাল্টাই তাহলে এ মহামারি থাকবে যুগ যুগ। লড়তে হবে সকলকে। আমাদের চিন্তার জগত বদলাতে হবে। আসুন সকলে সচেতন হই। অন্যকে বাঁচাতে সহযোগীতা করুন। (চলবে)




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »