● ●


হেমন্তের বিকেলে শাড়িতে মুগ্ধতা ছড়ালেন নাজিফা তুষি
প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

হেমন্তের বিকেলে শাড়িতে মুগ্ধতা ছড়ালেন নাজিফা তুষি

হেমন্তের বিকেলে রোদের রং যখন সোনালি হয়ে আসে, বাতাসে লাগে হালকা শীতের আমেজ, তখন প্রকৃতির সবুজও যেন আরও গাঢ় হয়ে ওঠে। সেই সবুজের আবহেই অভিনেত্রী নাজিফা তুষির শাড়ির সাজ আলাদাভাবে নজর কাড়ছে।

গাঢ় সবুজ ব্লাউজ আর জমিনে ফুল, পাতা ও পাখির নকশার শাড়িতে ধরা দিয়েছেন তিনি। শাড়িটি নকশা করেছেন ডিজাইনার হুমায়রা খান।

শাড়ির কালো জমিন জুড়ে ছাপা হয়েছে তালগাছ, পদ্ম, লতাপাতা ও ছোট ছোট গোলাপি ফুলের নকশা।

সব মিলিয়ে যেন ফুটে উঠেছে বনের কোনো দৃশ্য। শাড়ির পাড়ে কালো মখমলের ওপর রয়েছে সোনালি জরির সূক্ষ্ম ফুলেল কাজ, যা পুরো সাজে যোগ করেছে আভিজাত্য।

শাড়ির সঙ্গে তুষি পরেছেন গাঢ় সবুজ স্ট্রাইপ ব্লাউজ। ব্লাউজের ব্যাকলেস নকশায় সাজে এসেছে আধুনিকতার ছোঁয়া। গয়নায় একদম মিনিমাল থেকেছেন অভিনেত্রী।

কানে সূর্যমুখী নকশার দুল, হাতে আংটি ও মানানসই কাচের চুড়ি পরেছেন । শাড়ির সঙ্গে মিলিয়ে পরেছেন পুঁতির কারুকাজ করা স্যান্ডেল।

মেকআপে ন্যাচারাল স্নিগ্ধতা ফুটে উঠেছে । চোখে মাশকারা, ঠোঁটে ন্যুড পিংক লিপকালার আর নাকে ছোট্ট নাকফুল। নখে উজ্জ্বল লাল নেলপালিশ সবুজ ও মাটিরঙা আবহে এনেছে ভিন্ন রঙের ছোঁয়া।

মাঝসিঁথি করে সোজা খোলা চুলে ধরা দিয়েছেন তুষি। হেমন্তের বিকেলে ঘুরতে যাওয়া কিংবা ছোটখাটো আয়োজনে এমন শাড়ির সাজ হতে পারে অনুপ্রেরণা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »