শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কেমন পাত্র চান, জানালেন স্বস্তিকা
প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২২, ৪:৩৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কেমন পাত্র চান, জানালেন স্বস্তিকা

বিনোদন ডেস্ক  

টলিউডের অন্যতম সুন্দরী নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায়। বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে চল্লিশেও মোহময়ী এই সুন্দরী। ছক ভাঙতে বরাবর ওস্তাদ স্বস্তিকা মুখোপাধ্যায়। বলা হয়ে থাকে, স্বস্তিকা মানেই টলিউড ইন্ডাস্ট্রিতে সাহসিতার আরেক নাম। স্বস্তিকার অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে কিছু বলবার নেই, পাশাপাশি নায়িকার বোল্ড ব্যক্তিত্বও বরাবরই নজর কাড়ে। এবার কেমন পাত্র চাই, সে নিয়েই ফেসবুকে লম্বা ফিরিস্তি দিয়ে ফেললেন স্বস্তিকা। অভিনেত্রী পছন্দ আর অপছন্দের কথা জেনে তো রীতিমতো নড়েচড়ে বসেছে তার ভক্তরা।

স্বস্তিকা লিখেছেন, ‘গায়ের রঙ শ্যামবর্ণ হলেও চলবে। ফর্সা হতে হবে না।’ ব্যাস, এইটুকুতেই স্বস্তিকা বুঝিয়ে দিলেন কেন ব্যতিক্রম তিনি। এরপরেই অভিনেত্রীর ঝুলি থেকে বেরিয়ে এসে বাকি চাওয়া। পাত্রকে অতি অবশ্যই ‘বই পড়তে ভালোবাসতে হবে। গান শুনতে ভালবাসতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বেড়াতে যেতে ভালোবাসতে হবে। ইংরেজি ব্যবহার না করে বাংলা ভাষায় পুরো ১০ মিনিট টানা কথা বলতে পারতেই হবে।’

এখানেই শেষ নয়, সারমেয়দের প্রতি পাত্রের ভালোবাসা থাকতে হবে। স্বস্তিকার সাফ বার্তা, ‘আমায় না ভালোবাসলেও চলবে, কিন্তু কুকুরদের মাথায় করে রাখতে হবে। এই সব গুণ থাকলে যোগাযোগ করবেন, বাকি যা যা পারেন না সেগুলো আমি সামলে নেবো।’

স্বস্তিকার সারমেয় প্রীতির কথা তো সবার জানা। অবলাদের জন্য সোশ্যাল মিডিয়ায় অসংখ্য পোস্ট করেন স্বস্তিকা। কখনও আশ্রয়হীন সারমেয়কে নতুন ঘর খুঁজে দিতে, কখনও তাদের চিকিৎসার স্বার্থে। স্বস্তিকার পোস্টে ঝাঁপিয়ে পড়ে মন্তব্য করছেন পুরুষ অনুরাগীরা। বিয়ের প্রস্তাবে ভরে যাচ্ছে স্বস্তিকার ফেসবুক পোস্টের কমেন্ট বক্স। কিন্তু এইসব শর্ত মানলে কি সত্যি ফের ছাতনা তলায় বসবেন স্বস্তিকা? এখানেই লুকিয়ে আসল রহস্য।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »