কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি পেটালেন ছাত্র কে
প্রকাশ: ২৭ জুন, ২০২২, ৭:২০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি পেটালেন ছাত্র কে

আব্দুল্লাহ বাশার, ঝিনাইদহ:

বিদ্যালয়ের ড্রেস পরে না যাওয়ায় ৯ম শ্রেনীর ইয়ালিদ অলিভ নামের এক ছাত্রকে পেটালেন ওই বিদ্যালয়ের দপ্তরি সাগর হোসেন। এমন অভিযোগ ভুক্তভুগী পরিবারের। বিষয়টি নিয়ে কোটচাঁদপুর উপজেলার নির্বাহী অফিসার, মডেল থানা সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেছেন তারা।
জানা যায়, ইয়ালিদ অলিভ কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯ ম শ্রেনীর ছাত্র। সে পৌরসভার ডাক বাংলা পাড়ার কামাল গাজির ছেলে। সে প্রতিদিনের মত সোমবার বিদ্যালয়ে যান। ওইদিন অলিভ স্কুল ড্রেসের শার্ট পরলেও প্যান্ট পরতে ভুলে যায়। বিষয়টি নজরে আসে বিদ্যালয়ের দপ্তরি সাগরের। এ সময় সাগর ওই ছাত্র কে ডেকে সব শিক্ষকদের সামনে মারপিট করেন।
এ বিষয়ে অলিভের পিতা উপজেলা নির্বাহী অফিসার , স্থানীয় থানা ও গণমাধ্যম বরাবর লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে ছাত্র অলিভ বলেন,আমি স্কুল ড্রেসের শার্ট পরে গিয়ে ছিলাম। তবে প্যান্ট পরতে ভুলে গিয়েছি। এ কারনে তিনি আমাকে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক পেটান। এতে করে আমি অসুস্থ্য হয়ে পড়ি।
অলিভ বলেন,রবিবারও তিনি ওই বিদ্যালয়ের তিন জন ছাত্রেক বহিরা গত হিসেবে পিটিয়ে পুলিশ দিয়েছেন। যার মধ্যে দুই জন ছাত্র ছিলেন ওই বিদ্যালয়ের। তিনি প্রায় সময় বিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে খুব আচারন করে থাকেন। সে স্থানীয় হওয়ায় কারনে এলাকায় প্রভাব খাটান। এ কারনে কেউ তার বিরুদ্ধে কিছু বলতে সাহস পায়না। এ বিষয় মুঠো ফোনে জানতে চাইলে
অভিযুক্ত দপ্তরি সাগর হোসেন বলেন,ওই ছেলেকে একটা থাপ্পড় মেরেছি। আর তাও মেরেছি ভাইপো হিসাবে। যদি এতে আমার দোষ হয়। তাহলে আমি দোষি।
রবিবারের ঘটনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, তারা ছিলেন বহিরাগত ছাত্র। ওই ছাত্ররা আমাদের বিদ্যালয়ের এক ছাত্রকে মারপিট করছিল। এ কারনে তাদেরকে মেরে পুলিশে দেয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান বলেন,আমি বিদ্যালয়ে ছিলাম না। ওই ছেলের পিতা আমাকে ফোন করেছিল। আমি তাদেরকে কাল বিদ্যালয় চলার সময় আসতে বলেছি। ঘটনাটি শুনে দেখি,কিভাবে কি হয়েছে।
তিনি আরো বলেন, যদি সে তাকে মেরে থাকে, তাহলে অবশ্যই ভুল করেছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ দেলোয়ার হোসেন জানান,ঝিনাইদহ থেকে ফিরছি। ঘটনাটি জানতাম না। আপনার কাছ থেকে জানলাম আমি খোঁজ খবর নিয়ে দেখছি, কি ঘটেছে। গতকাল কেউ একটা ঘটনা ঘটেছে শুনেছি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »