সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


কে এই আরাভ খান?
প্রকাশ: ২১ মার্চ, ২০২৩, ২:১৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কে এই আরাভ খান?

হঠাৎই আলোচনায় আরাভ খান ওরফে রবিউল ইসলাম ওরফে সোহাগ মোল্লা। দুবাইয়ে তার স্বর্ণের দোকান উদ্বোধন করতে সাকিব আল হাসানসহ তারকাদের ছুটে যাওয়ার খবর এখন পুরনো। আরাভ যে পুলিশ কর্মকর্তা খুনের মামলার পলাতক আসামি সামনে এসেছে তাও। যদিও দুবাইয়ে তার বিপুল অর্থের মালিক আসলে কে তা নিয়ে রয়ে গেছে রহস্য। চলছে নানা গুঞ্জন।

দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানই কোটালীপাড়ার আশুতিয়া গ্রামের রবিউল ইসলাম সোহাগ মোল্লা। তার উত্থানের গল্প বিস্ময়কর। ৩৫ বছর বয়সী আরাভ তিন ভাই-বোনের মধ্যে বড়। তার বাবা জীবিকার তাগিদে যুবক বয়সে কোটালীপাড়ায় এসেছিলেন। সেখানে সিলভারের হাঁড়ি-পাতিল কাঁধে বহন করে ফেরি করতেন। সংসারের অভাব দেখে ঢাকায় চলে আসে আরাভ।

এরপর মূলত: উচ্চবিত্ত শ্রেণির নারীদের টার্গেট করতে থাকে সে। বিয়ে করেন একাধিক। ৫-৭ জন নারী এলাকায় তার স্ত্রী দাবি করেছিলেন। এ নিয়ে নানা সময়ে সালিশও হয়। স্থানীয় সূত্র জানায়, প্রায় ১০ বছর আগে আরাভ নিজের টাকায় গ্রামে একটি পাকা ওয়ালের টিনশেড বাড়ি করেন। সেখানে আরাভের একমাত্র ছেলেকে নিয়ে তার বাবা-মা বসবাস করতেন। গ্রামের বাড়ি গেলে বড় অংকের অর্থ খরচ করে বিভিন্ন উৎসবের আয়োজন করতেন। দুবাইয়ে তার স্বর্ণের দোকান উদ্বোধনের আগেই একমাত্র ছেলে, বাবা-মা এবং দুই বোনকে সেখানে নিয়ে যায়। বর্তমানে তাদের গ্রামের বাড়ি ফাঁকা। আরাভের বিরুদ্ধে একাধিক মামলায় তার মা এবং দুই বোনকেও আসামি করা হয়
এ বিষয়ে কথা হয় হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আলম পান্নার সঙ্গে। তিনি বলেন, আরাভ ওরফে সোহাগের ১৫টিরও বেশি বিয়ের তথ্য আমরা জেনেছি। স্থানীয়ভাবে প্রায় ৫ থেকে ৭ জন নারী বিয়ের অভিযোগ এনে নালিশ করলে সেটা আমি মীমাংসা করে দেই। সম্প্রতি ওমরাহ্‌ হজ করতে গেলে সেখানে এলাকার লোকজন আমাকে সংবর্ধনা দিতে একটি অনুষ্ঠানের আয়োজন করে। আরাভও এসেছিলেন। এরপর তিনি সেখানে প্রায় আধাঘণ্টার মতো অবস্থান করে চলে যান। দুবাইতে তার স্বর্ণের দোকান উদ্বোধনের আগে আমাকে ফোন দিয়ে সেখানে যাওয়ার আমন্ত্রণ জানায়। অনুষ্ঠানে ক্রিকেটার সাকিব আল হাসানসহ অন্য তারকারা উপস্থিত থাকবেন বলে আমার জন্য দুবাই ভ্রমণের টিকেট পাঠাতে চাইলে আমি অস্বীকৃতি জানাই। কারণ যে ছেলের বৈধ কোনো উপার্জন নেই সে দুবাইয়ের মতো স্থানে কীভাবে কোটি কোটি টাকা খরচ করে স্বর্ণের দোকান দিয়েছে। কোনোভাবেই হিসাব মিলছে না। পুলিশ সদস্য হত্যা মামলাসহ স্থানীয়ভাবে তার বিরুদ্ধে একাধিক মামলা এবং অভিযোগ রয়েছে। জনপ্রতিনিধি হওয়ার কারণে আরাভকে বরাবরই এড়িয়ে চলতাম।

তিনি বলেন, সম্প্রতি তার বিরুদ্ধে একের পর এক সংবাদ প্রকাশিত হওয়ার পরে তার বাড়িতে খোঁজ নিয়ে জানা গেছে- বাবা-মা, ছেলে এবং দুই বোনকে দুবাই নিয়ে গেছেন। এর কিছুদিন আগে আমার স্ত্রীর সঙ্গে ওর মায়ের কথা হয়। এ সময় তিনি জানান, আমরা বিদেশ চলে যাবো। ছেলের কাছে দুবাই যাবো। এর কিছুদিন পর দেখি ফাঁকা বাড়ি। কেউ নেই। সম্ভবত তারা ছেলের কাছেই আছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় আরাভ এলাকায় এসেছিলেন। এরপর আর তিনি বাড়ি আসেননি।

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খানকে ২০১৮ সালে পুড়িয়ে হত্যা করা হয়। সেই হত্যা মামলার ৬ নম্বর আসামি রবিউল ইসলাম আপন ওরফে আরাভ খান। এ ঘটনায় তার ভাই ডিএমপি’র বনানী থানায় ২০১৮ সালের ১০ই জুলাই একটি মামলা করেন। ওই মামলায় ২০১৯ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলার এজাহার অনুযায়ী আরাভের আসল নাম রবিউল ইসলাম আপন ওরফে সোহাগ ওরফে হৃদয়। আরাভ অবশ্য এক ফেসবুক লাইভে এ হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »