সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কে এই ট্রান্সজেন্ডার ধনকুবের?
প্রকাশ: ২৩ জানুয়ারি, ২০২৩, ১০:৪০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কে এই ট্রান্সজেন্ডার ধনকুবের?

বিনোদন ডেস্ক : ৭১তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। আর এরই মাঝে একজনকে নিয়ে জোরদার চর্চা হচ্ছে, যিনি হলেন মিস ইউনিভার্স অর্গানাইজেশনের নতুন মালিক অ্যানি জ্যাকাফং জ্যাকরাজুটাটিপ। কিন্তু কে এই অ্যানি? কীভাবে তিনি এই জনপ্রিয়তা পেলেন এবং কেন তাকে কুইন অব ইন্ডিয়ান কন্টেন্ট বলা হয়?

অ্যানি সবার কাছে অ্যানি জেকেএন নামেও পরিচিত। তিনি থাইল্যান্ডের বিখ্যাত জেকেএন গ্লোবাল গ্রুপের মালিক। তবে অ্যানি একজন রূপান্তরকামী নারী। তাকে লাইফ ইনস্পায়র্ড ফর ট্রান্সসেক্সুয়াল বলা হয়। ২০২২ সালের অক্টোবরে অ্যানি আইএমজি ওয়ার্ল্ড ওয়াইড থেকে মিস ইউনিভার্স অর্গানাইজেশনকে ২০ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১৬৩ কোটি টাকায় কিনে নেন।

থাইল্যান্ডের বড়সড় বিজনেস নারী হিসেবে পরিচিত অ্যানি। কিন্তু তার শৈশব মোটেও সুখকর ছিল না। ৪৩ বছরের অ্যানি ছোটবেলায় ছেলেদের স্কুলে পড়াশোনা করতেন, যেখানে তাকে তার ক্লাসের বন্ধুরা বিরক্ত করতেন। ছোটবেলা থেকে অ্যানি অন্যদের চেয়ে আলাদা হওয়ার কারণে তার সঙ্গে যৌন হেনস্থাও করে শিক্ষক। এরপর অ্যানি স্কুল ছেড়ে দেন।

অ্যানি খুব ছোট বয়স থেকেই পেট্রোল পাম্পে কাজ শুরু করে দিয়েছিলেন। তিনি এক সাক্ষাৎকারে জানান যে, নিজেকে ছোটবেলা থেকেই মেয়ে ভাবতেন। কিন্তু তার অভিভাবক এই মনোভাবকে সমর্থন করতেন না। কিছু সময় পরে অ্যানি তার বাড়ি ছেড়ে দেন এবং পড়াশোনার জন্য অস্ট্রেলিয়া চলে যান।

মা-বাবার বিরুদ্ধে গিয়ে অ্যানি নিজেকে নারী রূপান্তর করতে শুরু করে দেন। যদিও তিনি তার গলার স্বরকে পুরুষের মতোই রেখে দেন। কারণ অ্যানি সেটাকে নিজের পরিচয়ের অংশ বলে মনে করতেন। অ্যানি উচ্চ শিক্ষিত। তিনি অস্ট্রেলিয়ার বন্ড ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়াশোনা করেছেন।

উচ্চশিক্ষা করার পর অ্যানি থাইল্যান্ডে ফিরে যান এবং পারিবারিক ভিডিও ভাড়া দেওয়ার ব্যবসায় সহায়তা করতে শুরু করেন।

পরিবারকে ব্যবসায় সহায়তা করার পাশাপাশি অ্যানি নিজের ব্যবসা শুরু করার প্রস্তুতিও নিয়ে ফেলেন। বর্তমানে অ্যানি থাইল্যান্ডের টপ কনটেন্ট ম্যানেজমেন্ট ও ডিস্ট্রিবিউশন সংস্থা জেকেএন গ্লোবাল মিডিয়ার সিইও। অ্যানি জেকেএন গ্রুপের আওতায় স্বাস্থ্য, বিউটি, পানীয় ও ডিজিটাল সংবাদ চ্যানেল শুরু করে দেন। বর্তমান সময়ে জেকেএন গ্লোবাল মিডিয়া ১৫টি আলাদা আলাদা ব্যবসার মালিক।

নিজের সফল ব্যবসা নিয়ে ব্যস্ত থাকার সময়ই অ্যানি প্রথম থাই ও রূপান্তরকামী নারী হন। যিনি এশিয়া মিডিয়া ওমেন অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন। ২০১৯ সালে অনুষ্ঠিত কনটেন্ট এশিয়া সামিটে তিনি এই পুরস্কার পান। অ্যানিকে কুইন অফ ইন্ডিয়ান কনটেন্টও বলা হয়ে থাকে, কারণ তিনি ভারতের সিরিজ ও শোগুলোকে থাই টিভিতে পৌঁছানোর ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছেন।

অ্যানির একজন ব্রিটিশ প্রেমিক ও খুব মিষ্টি দুটি বাচ্চা রয়েছেন। এই দুই শিশুর জন্ম হয়েছে সারোগেসির মাধ্যমে। যদিও তার এভাবে মা হওয়ার রাস্তায় একাধিক বাধা ছিল। তিনি জানান, তার সন্তানদের পাওয়ার জন্য গ্রিসে যান। এই দুই শিশুর জন্মের জন্য অ্যানিকে কোটি টাকা খরচ করতে হয়েছিল।

অ্যানির সম্পত্তির কথা যদি বলা হয়, তবে ফোর্বস ২০২০ সালের তালিকা অনুসারে তিনি বিশ্বের তৃতীয় ধনী রূপান্তরকামী নারী। যিনি ২১০ মিলিয়ন ডলার অর্থাৎ ১৭০০ কোটিরও বেশি সম্পত্তির মালিক।

অ্যানি বেশ প্রভাবশালী এক রূপান্তরকামী নারী। অভিনেতা ও মডেল ক্লিন্ট বন্ডাডের সঙ্গে তার ভালো বন্ধুত্ব রয়েছে। এছাড়াও, তাকে ফিলিপিনো অভিনেতা ডেরিক মোনাস্টেরিও, কেন চ্যান, এশিয়ান মাল্টিমিডিয়া তারকা অ্যালডেন রিচার্ড এবং একাধিক পুরষ্কার জয়ী অভিনেতা ডেনিস ট্রিলোর সঙ্গে সময় কাটাতে দেখা গেছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »