● ●


কোয়ান্টাম কম্পিউটার কী, কী কাজে লাগবে
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ৪:২০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কোয়ান্টাম কম্পিউটার কী, কী কাজে লাগবে

সাধারণ কম্পিউটারের সীমা যেখানে শেষ, ঠিক সেখান থেকেই শুরু হয় কোয়ান্টাম কম্পিউটারের পথচলা। কোয়ান্টাম কম্পিউটার হলো কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের নীতি মেনে চলা এক বিশেষ ধরনের শক্তিশালী যন্ত্র। আমাদের ব্যবহার করা সাধারণ কম্পিউটার, স্মার্টফোন বা বিশাল সুপারকম্পিউটার তথ্য প্রক্রিয়াকরণের জন্য ‘বিট’ ব্যবহার করে। অন্যদিকে কোয়ান্টাম কম্পিউটারে সাধারণ বিটের পরিবর্তে ব্যবহৃত হয় ‘কোয়ান্টাম বিট’ বা ‘কিউবিট’। এই কিউবিটের বিশেষ আচরণই প্রচলিত কম্পিউটারের সঙ্গে কোয়ান্টাম কম্পিউটারের পার্থক্য গড়ে দেয়।

.

কোয়ান্টাম কম্পিউটারের কাজের পদ্ধতি প্রচলিত যন্ত্রের চেয়ে সম্পূর্ণ আলাদা। সাধারণ কম্পিউটারে প্রতিটি বিট একই সময়ে হয় ০ অথবা ১ অবস্থায় থাকে। কিন্তু কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের ‘সুপারপজিশন’ বৈশিষ্ট্যের কারণে একটি কিউবিট একই সঙ্গে ০ ও ১ উভয় অবস্থাতেই অবস্থান করতে পারে। এর সঙ্গে যুক্ত হয় এনট্যাঙ্গলমেন্ট। এটি একাধিক কিউবিটের মধ্যে কোয়ান্টাম সম্পর্ক তৈরি করে।

সাধারণ কম্পিউটারে দুটি বিট একসঙ্গে থাকলে তা ০০, ০১, ১০ বা ১১ এই চারটির যেকোনো একটি সমন্বয় নির্দেশ করে। তবে দুটি কিউবিট সুপারপজিশন ও এনট্যাঙ্গলমেন্টের মাধ্যমে এই চারটি অবস্থাকে একই সঙ্গে প্রতিনিধিত্ব করতে পারে। কিউবিটের সংখ্যা যত বাড়ে, কোয়ান্টাম কম্পিউটারের সম্ভাব্য সমন্বয়ের সংখ্যা ও হিসাব করার ক্ষমতা সূচকীয় হারে তত বৃদ্ধি পায়।

.

ভবিষ্যতে পূর্ণাঙ্গ ও শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার বাস্তবায়িত হলে তা বৈজ্ঞানিক গবেষণা থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনবে। এটি অণু ও পরমাণুর জটিল আচরণ নিখুঁতভাবে অনুকরণ বা সিমুলেট করতে সক্ষম।

যা নতুন ওষুধ উদ্ভাবন, উন্নত উপাদান তৈরি এবং পরিবেশবান্ধব রাসায়নিক প্রক্রিয়ার পথ উন্মোচন করবে। এ ছাড়া জটিল তথ্য বিশ্লেষণ ও সাইবার নিরাপত্তার ক্ষেত্রেও এটি বড় পরিবর্তন আনবে। বর্তমানের এনক্রিপশন ব্যবস্থার সীমাবদ্ধতা দূর করে কোয়ান্টাম-সুরক্ষিত নতুন তথ্যপ্রযুক্তি গড়ে তুলতে সাহায্য করবে। পাশাপাশি মহাকাশ গবেষণা, শিল্পকারখানার জটিল অপটিমাইজেশন এবং পদার্থবিজ্ঞানের মৌলিক রহস্য উন্মোচনে কোয়ান্টাম কম্পিউটিং আগামী দিনের প্রযুক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

সূত্র: নিস্ট ডটওআরজি 




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »