● ●


কোরিয়ান প্রেমিককে বিয়ে করলেন বাংলাদেশি অভিনেত্রী
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১:১৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কোরিয়ান প্রেমিককে বিয়ে করলেন বাংলাদেশি অভিনেত্রী

বিনোদন ডেস্ক

বাংলাদেশি মডেল ও অভিনেত্রী আফরিনা রাজিয়া তৃণ বিয়ে করলেন এক কোরিয়ান যুবককে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর শুটিং ক্লাবে তাঁর প্রেমিক কোরিয়ান নাগরিক জিনবো চৈর সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই অভিনেত্রী। বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, চাকরির সুবাদে বাংলাদেশে আসেন কোরিয়ান নাগরিক জিনবো চৈ।

একটি এনজিওর হয়ে পার্বত্য অঞ্চলে কাজ করেন তিনি। প্রথমে তৃণ’র সঙ্গে বন্ধুত্ব, তারপর প্রেম হয়ে যায় তাদের। অবশেষে সেই সম্পর্ক পরিণয় পেয়েছে।

 

জিনবো চৈকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে দারুণ খুশি অভিনেত্রী তৃণ। তিনি বলেন, ‘আমার বর খুবই ভালো মনের মানুষ। এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি খুশি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ’

তৃণ’র স্বামী জিনবো চৈ বলেন, ‘আমি তো প্রথমে বাংলাদেশে এসে থাকতেই চাইনি। মনে হয়েছিল ছয় মাসের বেশি থাকতে পারব না। কিন্তু তৃণের সঙ্গে পরিচয়ের পর ধারণা বদলে যায়। এখন আমি নিজেকে বাংলাদেশিই মনে করি। আর বিয়ে করে তো এ দেশের জামাই হয়ে গেলাম। ’

 

২০১১ সাল থেকে র‌্যাম্পের মঞ্চে নিয়মিত মুখ তৃণ। এরপর বাটেক্সপো, ঢাকা ফ্যাশন উইক, ব্রাইডাল শো, ঢাকার ৪০০ বছর, লাস্ট্রস রানওয়েসহ বেশ কিছু ফ্যাশন শোয়ে হেঁটেছেন তিনি। মডেলিংয়ের গণ্ডি পেরিয়ে তৃণ নাম লেখা টিভি নাটক ও মিউজিক ভিডিওতে। তাঁর অভিনীত নাটকগুলো হলো―‘চলো হারিয়ে যাই’, ‘সিগারেট’, ‘ভেজা ভেজা বৃষ্টিতে’ প্রভৃতি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »