সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ক্যালিফোর্নিয়ায় অপহৃত ৮ মাসের শিশু-সহ ৪ ভারতীয়র লাশ উদ্ধার
প্রকাশ: ৮ অক্টোবর, ২০২২, ৮:৩৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ক্যালিফোর্নিয়ায় অপহৃত ৮ মাসের শিশু-সহ ৪ ভারতীয়র লাশ উদ্ধার

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

প্রতিনিধিঃসম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অপহরণ করা হয়েছিল আট মাসের শিশুকন্যা-সহ একটি শিখ পরিবারের চারজন সদস্যকে। সেই চার ভারতীয় বংশোদ্ভূতের মৃতদেহ উদ্ধার হল শেষ পর্যন্ত। একটি বাগান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়ার পুলিশ।এর আগে চলতি সপ্তাহের সোমবার ক্যালিফোর্নিয়ার মার্সড কাউন্টি থেকে অপহরণ করা হয়েছিলো এই চারজনকে। গত বুধবার ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ানা রোড এবং হাচিনসন রোডের কাছে একটি বাগানে সন্ধ্যাবেলা উদ্ধার হয় তাদের দেহ।জানা গিয়েছে, নিহত চারজনের মধ্যে আট মাসের শিশু আরুহি ধেরি, তার মা ২৭ বছরের জসলিন কউর, আরুহির বাবা ৩৬ বছরের জসদীপ সিং এবং জসদীপের বড় ভাই অমনদীপ সিং।খবর বাপসনিউজ। মার্সডের শেরিফ ভার্ন ওয়ার্নকে জানিয়েছেন, বুধবার সকালে বাগানের এক কর্মী ওই চারটি মৃতদেহ দেখতে পান। এরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারটি মরদেহ উদ্ধার করে। এর আগে এই চারজনের অপহরণের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল। তাতে দেখা গিয়েছিল, একটি বিল্ডিং থেকে বেরিয়ে আসছেন জসদীপ এবং অমনদীপ। তাদের পিছনেই ছিলেন জসদীপ এবং আরুহি। তাদের একটি ট্রাকে তোলা হয়। এদিকে অপহরণের অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ হয় জগদীপের আত্মীয়রা। পুলিশ তদন্ত শুরু করে মঙ্গলবার গ্রেপ্তার করে ম্যানুয়েল সালগাডো নামে ৪৮ বছর বয়সি এক ব্যক্তিকে। তবে সালগাডো পুলিশের জালে ধরা দেয়ার আগে আত্মহত্যার চেষ্টা করে। আপাতত সেই ব্যক্তি গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। এমন পরিস্থিতিতে এই ঘটনার আসল কারণ সম্পর্কে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। সালগাডোর পরিবারের তরফে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পুলিশ জানায়, সালগাডো অপহরণের কথা স্বীকার করেছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »