শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ক্ষমা চাইলেন নাসির
প্রকাশ: ৯ জানুয়ারি, ২০২৩, ৫:০৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ক্ষমা চাইলেন নাসির

 স্পোর্টস ডেস্ক 

এক আসর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিরেছেন টাইগার দলের এক সময়কার অপরিহার্য অলরাউন্ডার নাসির হোসেন। আর ফিরেই জন্ম দিয়েছেন বিতর্কের, অবশ্য শনিবার নিজের বিতর্কিত আচরণের জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন নাসির।

মূলত ঘটনাটি ঘটেছিল বৃহস্পতিবার বিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে। সেদিন ট্রফি উন্মোচন শেষে সংবাদ সম্মেলনে আসেন সাত দলের অধিনায়ক। সেখানে এক সাংবাদিককে অপমান করেন নাসির। মূলত তাকে করা একটি প্রশ্ন শুনেই খেপে যান এ ক্রিকেটার।

সাংবাদিক প্রশ্ন করেন, ‘আপনি বিপিএলের গত আসরে দলে ছিলেন না। এবার দল পেয়েই অধিনায়ক।’ এই পর্যন্তই বলার পরই চটে যান নাসির। এ সময় উলটো প্রশ্ন করে বসেন, ‘আপনি কে ভাই? সাংবাদিক আপনি, মিডিয়ার লোক? ঠিক আছে, আপনার প্রশ্ন বলেন।’

তারপর সাংবাদিক তার অনুভূতি জানতে চাইলে উত্তরটা দিয়েছেন ব্যঙ্গ করে। বলেন, ‘আমার তো খুব সুন্দর লাগছে। ওয়াও ফিলিংস, ক্যাপ্টেন আমি যেহেতু!’ এর পর নিজেই হেসে ফেলেন। পিছে দাঁড়ানো খুলনা টাইগার্সের অধিনায়ক ইয়াসির আলি রাব্বিও হেসে ফেলেন এমন কথায়।

শনিবার খুলনা টাইগার্সের বিপক্ষে জয়ে বড় ভূমিকা রাখেন অধিনায়ক নাসির হোসেন। পরে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়কই। সেখানেই সেই সাংবাদিকের কাছে ক্ষমা চান নাসির। বলেন, ‘আমি তার জন্য সরি। আসলে আমি উনাকে ব্যক্তিগতভাবে চিনি নাই কখনো। হয়তো মিরপুরে অনেক দিন ধরে ঢুকি না তো। তার জন্য আমি ব্যক্তিগতভাবে স্যরি। আপনি কিছু মনে কইরেন না। যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আন্তরিকভাবে দুঃখিত।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »