শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


খুলনায় এক বেড়ী বাঁধের জিও ব্যাগ দিয়ে আরেক বাঁধ মেরামত
প্রকাশ: ২৫ জানুয়ারি, ২০২৩, ১১:১৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

খুলনায় এক বেড়ী বাঁধের জিও ব্যাগ দিয়ে আরেক বাঁধ মেরামত

ফকির শহিদুল ইসলাম,খুলনা থেকেঃ
খুলনা জেলার কয়রা উপজেলার হরিণখোলা এলাকায় খরচ বাঁচাতে এক বছর আগে মেরামত করা পুরান বেড়ী বাঁধের ঢালে বসানো জিও ব্যাগ তুলে এনে নতুন বেড়ীবাঁধ মেরামত কাজে লাগিয়েছেন এক ঠিকাদার। স্থানীয়রা প্রতিবাদ করেও ঠেকাতে পারেননি তাকে। এতে ঝুঁকির মুখে পড়েছে ওই বাঁধটি। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দায়িত্বশীল কর্মকর্তাকে অবহিত করেছেন।

পাউবো সূত্র জানায়, জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতে কয়রা উপজেলার ১৮টি স্থানে চলমান কাজের মধ্যে হরিণখোলার ১৩০ মিটার রিং ডাইক নির্মাণ ও জিও ব্যাগ স্থাপন কাজ শেষ হয়েছে। কাজটির দায়িত্বে ছিলেন ঠিকাদার শেখ সিরাজুদ্দৌলা লিংকন। ওই কাজের জন্য ২৭ লাখ টাকা বরাদ্দ রয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ঠিকাদার ওই কাজের মাটি ভরাট অংশ স্থানীয় শ্রমিকদের কাছে ৫ লাখ টাকা চুক্তিতে বেঁচে দেন। শ্রমিকরা দুটি খননযন্ত্র ভাড়া করে মাত্র এক সপ্তাহের মধ্যে কাজটি সম্পন্ন করেন। মাটির কাজ শেষ হলে পাশের একটি পুরান বাঁধের ঢালে বসানো জিও ব্যাগ তুলে এনে নতুন বাঁধের ঢালে বসানো হয়েছে। পুরান এসব জিও ব্যাগের বেশিরভাগই ফেটে গিয়ে ভেতরের মাটি বেরিয়ে গেছে।

গত বছরের ২৪ অক্টোবর বাঁধের ওই অংশ ভেঙে লোকালয়ে নদীর পানি প্রবেশ করে। তাৎক্ষণিক সেখানে রিং বাঁধ দিয়ে আটকানো হয়। পরে জরুরি বাঁধ মেরামত কাজের আওতায় নতুন রিং ডাইক নির্মাণ করতে সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে পাউবো। বাঁধের পাশর্বর্তী ঘাটাখালি গ্রামের এনামুল হক বলেন, লিংকন কন্ট্রাক্টর নিজে দাঁড়িয়ে থেকে লোকজন দিয়ে পুরোনো বাঁধের ঢাল থেকে জিও ব্যাগ তুলে এনেছেন। পরে ওই সব ব্যাগ তার কাজে ব্যবহার করেছেন।

হরিণখোলা গ্রামের বাসিন্দা ওয়াজেদ শেখ বলেন, একটি জিও ব্যাগ কিনে সেটিতে বালু ভরে বাঁধের ঢালে বসাতে অনেক টাকা খরচ হয়। ওই খরচ বাঁচাতে ঠিকাদার পুরোনো বাঁধের জিও ব্যাগ তুলে এনে কাজে লাগিয়েছেন। তবে যে ব্যাগ ব্যবহার করা হয়েছে তা মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।

এ বিষয় জানতে চাইলে ঠিকাদার শেখ সিরাজুদ্দৌলা লিংকন বলেন, লেবাররা এমন অকাজ করেছেন। জানতে পেরে সব পুরোনো বস্তা সরিয়ে নতুন বস্তা দেওয়া হয়েছে। এখন আর সমস্যা নেই।

পাউবোর উপ-সহকারী প্রকৌশলী সোলাইমান আলী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঠিকাদারকে জিও ব্যাগ অপসারণ করে আগের বাঁধের ঢালে স্থাপন করতে বলা হয়েছে। একই সঙ্গে নতুন বাঁধের কাজে নিয়ম অনুযায়ী জিও ব্যাগ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
সাতক্ষীরা পাউবোর-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ শাহনেওয়াজ তালুকদার বলেন, কাজে অনিয়ম করায় ওই ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »