শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


খুলনার কয়রায় ২০০ মিটার বেড়িবাঁধ ভেঙে নদীতে
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২২, ৭:০২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

খুলনার কয়রায় ২০০ মিটার বেড়িবাঁধ ভেঙে নদীতে

ফকির শহিদুল ইসলাম,খুলনা থেকেঃ
খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের আংটিহারা গ্রামে ২০০ মিটারের মতো বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়েছে। তবে ভাটিতে ভাঙন লাগায় লোকালয়ে এখনো পানি প্রবেশ করেনি। বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোররাতে ভাটির সময় খাশিটানা হারুন গাজীর বাড়ির পাশে শাকবেড়িয়া নদীতে ভাটির টানে বেড়িবাঁধ ভেঙে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা নিজেদের ঘরবাড়ি ও সোনালি ফসল রক্ষা করতে স্বেচ্ছাশ্রমে রিং বাঁধের কাজ শুরু করেছেন।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকুনুজ্জামান বলেন, বাঁধে ভাঙনের সংবাদ পেয়েছি। ১০০ থেকে ১৫০ মিটারের মতো বাঁধ ভেঙেছে বলে জানা গেছে। ইতোমধ্যে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে রিং বাঁধের কাজ করেছেন। কাজ শেষও হয়েছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে রয়েছেন। কারিগরি পরামর্শ দিচ্ছেন।

দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম খান বলেন, রাতের জোয়ারে বেড়িবাঁধে ফাটল ধরেছিল, ভোর বেলা ভাটির টানে ২০০ মিটারের মতো নদীতে বিলীন হয়েছে। দুপুরের জোয়ারের পানি আটকানোর জন্য সকাল থেকে এলাকাবাসীর সহযোগিতায় রিং বাঁধের কাজ করছি।
স্থানীয় বাসিন্দা জিএম মশিউর রহমান মিলন বলেন, দ্রুত বাঁধ মেরামত না করলে দুপুরের জোয়ারে ঘরবাড়িসহ ফসলি জমি শাকবেড়িয়া নদীর পানিতে তলিয়ে যাবে।

পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মোঃ লিয়াকত আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এখানে খাসিটানা নামক এলাকায় বাঁধটি ভেঙেছে। সকাল থেকে স্থানীয়রা বাঁধ মেরামতে কাজ শুরু করেছেন। আমরা ঘটনাস্থলে এসে বালু ফেলার ব্যবস্থা করেছি। মূলত ২০ মিটারের মতো ভেঙেছে। তবে কাজ করতে হচ্ছে ৭৫ মিটার। মোটামুটি বাঁধে বালু ফেলা শেষ। তবে এখানে মাটি পর্যাপ্ত নেই। যেখান থেকে মাটি কেটে এখানে দেওয়া হচ্ছিল, সেখানে পানি উঠেছে। আপাতত বালু ফেলা হয়েছে। আগামীকাল জিও ব্যাগ দিয়ে আটকানো হবে। তিনি বলেন, জোয়ারের সময় চাপ বেশি পড়লে কিছুটা পানি প্রবেশের সম্ভাবনা রয়েছে। আমরা সেই চিন্তায় রয়েছি।

পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী (অঃদাঃ) সুমন সিকদার বলেন,পুর্নিমার জোয়ারে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধের তলদেশেের মাটি খয়ে এই বেড়িবাঁধে ভাঙ্গন সৃষ্টি হয় । আমি ও আমাদের নিবার্হী প্রকৌশলী মহদয় ভাঙ্গন এলাকা সরেজমিন পরিদর্শন করেছে এবং ইতিমধ্যে বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »