সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খুলনায় আওয়ামী লীগের শোচনীয় পরাজয় : ড. আবদুল মঈন
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২২, ৭:০৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

খুলনায় আওয়ামী লীগের শোচনীয় পরাজয় : ড. আবদুল মঈন

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, খুলনায় আওয়ামী লীগের শোচনীয় পরাজয় হয়েছে। সরকারি দলের হামলা, পুলিশের গণগ্রেফতার, যানবাহন বন্ধ ও সব ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টির পরও লাখ লাখ লোকের সমাগম ঘটিয়ে আজকের গণসমাবেশ সফল করে খুলনার মানুষ বীরত্বের পরিচয় দিয়েছে।

আজ শনিবার দুপুর ১টার দিকে খুলনায় শুরু হওয়া বিএনপির গণসমাবেশের বক্তব্যে ড. আবদুল মঈন খান এসব কথা বলেন। সমাবেশে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যানসহ দলের কন্দ্রেীয় নেতারা।

ড. আবদুল মঈন খান বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতা আটকে রেখেছে। এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। অবৈধভাবে ক্ষমতায় আসায় জনগণের ওপর সরকারের কোনো দায়বদ্ধতা নেই। সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে আর এর মাশুল দিচ্ছে জনগণ।

তিনি বলেন, আমরা জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে নেমেছি। জনগণকে সঙ্গে নিয়েই আমরা এ লড়াইয়ে বিজয়ী হয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবো। অবৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমে নির্দলীয়-নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করবো।

ড. মঈন খান বলেন, সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রচণ্ড ভয় পায় বলেই তাকে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে দণ্ড দিয়েছে। অবৈধ এ সরকারের বিদায়ের মাধ্যমে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »