শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


খুলনায় কিশোরী সাদিয়া আক্তার মিম হত্যার ঘটনায় মামলা দায়ের
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২২, ৭:৪১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

খুলনায় কিশোরী সাদিয়া আক্তার মিম হত্যার ঘটনায় মামলা দায়ের

ফকির শহিদুল ইসলাম,খুলনা থেকেঃ
খুলনায় কিশোরী সাদিয়া আক্তার মিম(১৩)কে নির্যাতন পূর্বক হত্যার একমাস পর মামলা দায়ের। কিশোরীর বোন সুমি আক্তার ফারজানা বাদী হয়ে রুপসার যুগিহাটির আবুল কালাম সিকদারের পুত্র (১)মোঃ রাব্বী (২৩) তার মাতা(২) ফিরোজা বেগম (৪৫) (৩) রোমেছা বেগম(৫০) (৪) টুম্পা(২০) (৫) জাহিদুল ইসলাম ইমান (৪৫)সহ অজ্ঞাত আরো ৪/৫জনকে আসামী করে প্রথমে খুলনা জেলার রুপসা থানায় মামলা করিতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা গ্রহন করেনি । থানা বাদীর লিখিত অভিযোগটি গ্রহন না কারায় বাদী খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর আদালতে একটি মামলা দায়ের করেন । যার মিস পিটিশন নম্বর- ১৫২/২২।
বাদী সুমি আক্তার ফারজানা কর্তৃক দাখিলকৃত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ১১(গ)/৩০ ধারায় আনিত একটি নালিশী দরখাস্ত । নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-২ আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) বিজ্ঞ আদালত বাদীর লিখিত অভিযোগ, হলফনামা ইত্যাদি দেখিলাম ও পর্যালোচনা করিলাম। নালিশী দরখাস্ত বর্ণিত ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করিতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা গ্রহন করেন নাই মর্মে অভিযোগ করা হইয়াছে। এমতাবস্থায় উক্ত ধারার অধীনে দায়েরকৃত এই মিস পিটিশন মামলাটি এজাহার হিসেবে গন্য করতঃ তদন্ত পূর্বক দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপসা থানা, খুলনাকে নির্দেশ দেওয়া হয়। আদালত রুপসা থানাকে আদেশ প্রাপ্তির ৬০ (ষাট) দিনের মধ্যে মামলার তদন্ত কর্যক্রম সম্পন্ন করিয়া রিপোর্ট দাখিল করার নির্দেশ প্রদান করেন।

রুপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরদার মোশারেফ হোসেন জানান,আদালতের নির্দেশ পেয়ে ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে । মামলার তদন্ত কর্মকর্তা মোঃ ইকবাল জানান আসামীদের গ্রেফতারের অভিযান চলছে ।

মামলার বাদী সুমি আক্তার ফারজানা কর্তৃক দাখিলকৃত নালিশী দরখাস্তের বিবরণ সুত্রে জানাযায়, যৌতুকের দাবীতে অত্যন্ত অপ্রাপ্ত বয়স্কা স্ত্রীকে অমানুষিক শারীরিক নির্যাতন করিয়া হত্যা ও সহযোগিতার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১ (গ)/৩০ ধারায় অপরাধ। সুমি আক্তার ফারজানার কনিষ্ঠ বোন সাদিয়া আক্তার মিম (১৩) বৎসর প্রায় । ভিকটিম সাদিয়া আক্তার মিম খুলনা শহরস্থ খুলনা জেলা পুলিশ স্কুলের ৮ম শ্রেণীর মেধাবী ছাত্রী ছিলো।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »