রবিবার ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খেরসনে ইউক্রেনের চতুর্মুখী হামলা প্রতিহত করছে রাশিয়া
প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২২, ৪:১৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

খেরসনে ইউক্রেনের চতুর্মুখী হামলা প্রতিহত করছে রাশিয়া

 অনলাইন ডেস্ক 

রুশ সেনাবাহিনী দখলকৃত খেরসন অঞ্চলে ইউক্রেনের সেনাদের একটি হামলা প্রতিহতের দাবি করেছে রাশিয়া। 

শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সেনাবাহিনী খেরসনে যে চতুর্মুখী হামলা চালিয়ে, যা নস্যাৎ করে দেওয়া হয়েছে এবং হামলাকারীরা তাদের আগের অবস্থানে ফিরে গেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেনিপার নদীর পশ্চিমতীরের চারটি এলাকা দিয়ে ইউক্রেনের সেনাবাহিনী একযোগে হামলা চালিয়েছিল। এ ছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলেও ইউক্রেনের হামলা প্রতিহত করা হয়েছে।

গত কয়েক সপ্তাহে খেরসনের যুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনী বড় ধরনের সাফল্য দেখিয়েছে। এর আগে শুক্রবার ইউক্রেনের সেনাবাহিনী দেশটির খেরসন অঞ্চলের ৮০টির বেশি জেলা রুশ সেনাদের কাছ থেকে পুনরুদ্ধার করার দাবি করেছিল। 

ইউক্রেনের প্রেসিডেন্টের ডেপুটি চিফ অব স্টাফ কিরিলো তিমোশেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছিলেন, দক্ষিণাঞ্চলীয় খেরসনের ৮৮ জেলা দখলমুক্ত হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর পরই রুশ সেনারা খেরসন দখল করে নিয়েছিল। রুশ কর্মকর্তারা বলেছিলেন, তারা অঞ্চলটি রক্ষার করার জন্য প্রয়োজনে সেখানে দুর্গ গড়ে তুলবেন। কিন্তু পশ্চিমা সমর্থনপুষ্ট ইউক্রেনের সেনাবাহিনীর অগ্রাভিযানের মুখে সেখানে এখন রুশ সেনাদের অবস্থান নড়বড়ে হয়ে পড়েছে।

সূত্র: রয়টার্স




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »