বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


আ’লীগের মেয়র প্রার্থী
খোকন সেরনিয়াবাতকে বরিশালে গণসংবর্ধনা
প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৩, ২:২৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

খোকন সেরনিয়াবাতকে বরিশালে  গণসংবর্ধনা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতকে নগরীতে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে রওনা দিয়ে সড়কপথে দুপুরে বরিশালে পৌঁছান তিনি। তাকে ফুলেল সংবর্ধনা দিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করে নগরীতে নিয়ে আসেন নেতাকর্মীরা।

পরে বরিশাল আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় অতিথিরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় প্রধান অতিথির বক্তৃতা দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। আরও বক্তৃতা দেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, কেন্দ্রীয় আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কেন্দ্রীয় নেতা আব্দুর রহমান ও আফজাল হোসেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সম্পাদক তালুকদার মো. ইউনুস প্রমুখ।

সভাপতিত্ব করেন বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর হোসাইন।

নানক বলেন, আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাতামূলক নির্বাচন করতে চাই। এ নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে হবে। তাই যেকোনো বিশৃঙ্খলা থেকে দূরে থেকে ভেদাভেদ ভুলে কাজ করার আহ্বান জানান তিনি।

খোকন সেরনিয়াবাত বলেন, নৌকা মার্কাকে বিজয়ী করলে বরিশালকে একটি সুন্দর তিলোত্তমা নগরী হিসেবে উপহার দেব। দায়িত্ব পালনকালে কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না।খোকনকে স্বাগত জানাতে নেতাকর্মীরা বিভিন্ন স্থানে তৈরি করে তোরণ। এছাড়া তার ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন সাঁটানো হয়েছে।

বরিশালের প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত বছরে হাতেগোনা কয়েকবার নগরীতে আসতেন। নীরবে এসে কালু শাহ সড়কের ভাড়া বাড়িতে কয়েক দিন অবস্থান করে চলে যেতেন। কাছের লোকজনও টের পেতেন না তাঁর আসা-যাওয়ার খবর। তবে বৃহস্পতিবার তিনি নগরীতে ঢুকলেন হাজার হাজার শুভাকাঙ্ক্ষীর মুহুর্মুহু স্লোগান ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে। সহস্রাধিক মোটরসাইকেল ও গাড়ির শোভাযাত্রার মাধ্যমে তাঁকে আওয়ামী লীগ কার্যালয়ে সংবর্ধনা দেওয়া হয়। স্থানীয় যেসব আওয়ামী লীগ নেতা তাঁর নাম শুনলে মুখ ঘুরিয়ে নিতেন; তাঁরাও এসেছিলেন অনুষ্ঠানে।

আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই খোকন সেরনিয়াবাত। তিনি বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর চাচা। সাদিকের বাবা দক্ষিণাঞ্চলের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আবুল হাসানাত আবদুল্লাহ এমপি খোকন সেরনিয়াবাতের বড় ভাই। ভাতিজা সাদিক আবদুল্লাহর সঙ্গে দলীয় মনোনয়ন লড়াইয়ে খোকন সেরনিয়াবাত জয়ী হয়ে বরিশালের বহু বছরের রাজনৈতিক হিসাবনিকাশ পাল্টে দিয়েছেন।

নগরের প্রবেশমুখ গড়িয়ারপাড় মোড় থেকে মোটর শোভাযাত্রা সহকারে খোকন সেরনিয়াবাতকে নগরের সদর রোড বিবির পুকুর পাড়ে আওয়ামী লীগ কার্যালয় চত্বরে নিয়ে আসেন। এখানে আগে কখনও আসেননি খোকন সেরনিয়াবাত। ১০ কিলোমিটার সড়কপথে ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে খোকন সেরনিয়াবাত হাত তুলে সংবর্ধনার জবাব দেন।

 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »