সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গণতন্ত্র কোথায়? গণতন্ত্রকে রক্ষা করুন, ভারতের প্রধান বিচারপতিকে মমতা
প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২২, ৮:৩৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গণতন্ত্র কোথায়? গণতন্ত্রকে রক্ষা করুন, ভারতের প্রধান বিচারপতিকে মমতা

আর্ন্তজািতক ডেস্ক : ভারতের ‘গণতন্ত্র রক্ষা করতে’ প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের প্রতি আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।  রোববার কলকাতায় একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান বিচারপতির উপস্থিতিতে তিনি এ আহ্বান জানান।

সমাবর্তনে বক্তব্য দেওয়ার সময় দেশের গণতন্ত্রের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান মমতা। তিনি মন্তব্য করেন, ‘দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কণ্ঠরোধ করা হচ্ছে।

যদি এই প্রবণতা চলতে থাকে তাহলে দেশ রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থার পথে এগিয়ে যাবে। ’
জনগণকে হয়রানি থেকে রক্ষা করতে বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়ে মমতা দাবি বলেন, সমাজের একটি বিশেষ গোষ্ঠী সব ধরনের গণতান্ত্রিক ক্ষমতাকে কুক্ষিগত করে ফেলছে।

প্রধান বিচারপতির উদ্দেশে মমতা বলেন, ‘গণতন্ত্র কোথায়? দয়া করে গণতন্ত্রকে রক্ষা করুন। ’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দেশের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা রক্ষায়ও প্রধান বিচারপতির দৃষ্টি কামনা করেন।

গণমাধ্যমের পক্ষপাতিত্বের সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘তারা (গণমাধ্যম) কি আগেই কাউকে দোষী সাব্যস্ত করতে পারে? রায় ঘোষণার আগেই অনেক কিছু ঘটে যাচ্ছে। এটা বলতে আমার দুুঃখ হচ্ছে। যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা করবেন। ’

প্রধান বিচারপতির প্রশংসা করে মমতা বলেন, ‘বিচারপতি উদয় উমেশ ললিতকে অভিনন্দন জানাই। এই মঞ্চে দাঁড়িয়ে এ কথা বলা উচিত হবে কি না জানি না। কিন্তু গত দুই মাসে তিনি দেখিয়েছেন—বিচার বিভাগের মানে কী?’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরো বলেন, ‘আমি বলছি না যে—জনগণ বিচার বিভাগের ওপর আস্থা হারিয়ে ফেলেছে। কিন্তু বর্তমানে পরিস্থিতি খারাপ থেকে আরো খারাপ হচ্ছে। বিচার বিভাগকে অবশ্যই মানুষের কান্না শুনতে হবে এবং অন্যায় থেকে তাঁদের রক্ষা করতে হবে। বর্তমানে মানুষ দরজা বন্ধ করে কাঁদছে। ’ সূত্র : এনডিটিভি




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »