সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
প্রকাশ: ১৬ জানুয়ারি, ২০২৩, ১:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী স্বপ্নাকে (১২) হত্যার ঘটনায় রেজাউল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রেজাউল সর্দার (৩৬) উপজেলার চরশিবা গ্রামের সোবাহান সর্দারের ছেলে।

পরে সন্দেহভাজন গ্রেপ্তার রেজাউল সর্দারের দেওয়া তথ্য অনুযায়ী রোববার রাত ১০টার দিকে চরশিবা গ্রামের বুলুর চরের বান্ধের খাল থেকে ওই স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, উপজেলার চরশিবা গ্রামের রিকশা চালক বাবুল ফকিরের মেয়ে স্বপ্না। শনিবার বিকেলে সে বাড়ির পাশে কলাই ক্ষেতে চাচাতো দাদি আয়শা বিবির সঙ্গে শাঁক তুলতে যায়। আয়শা বিবির শাঁক তোলা শেষ হলে সে বাড়ি চলে এলেও স্বপ্না শাঁক তুলছিল। সন্ধ্যার পরও স্বপ্না বাড়িতে না এলে বাড়ির লোকজন আশপাশের বাড়িতে খোজঁ নিয়ে না পেয়ে রোববার সকালে চর কাজল পুলিশ ফাঁড়িতে জিডি করেন। পরে পুলিশ সন্দেহভাজন রেজাউল সর্দারকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্য অনুযায়ী কলাই ক্ষেতের পাশে বুলুর চরের বান্ধের খালের কচুরি পানার ঝোপের মধ্য থেকে স্বপ্নার মরদেহ উদ্ধার করে পুলিশ।

গলাচিপা থানার অফিসার ইনর্চাজ শোনিত কুমার গাইন জানান, স্বপ্নার বাবা বাবুল ফকির বাদী হয়ে রেজাউলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »