মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপার গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদে মনোনয়ন দাখিল করলেন নুর আলম জিকু
প্রকাশ: ১১ নভেম্বর, ২০১৯, ৫:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপার গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদে মনোনয়ন দাখিল করলেন নুর আলম জিকু

সঞ্জিব দাস, গলাচিপা ( পটুয়াখালী ) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের সাধারন সম্পাদক পদে মনোনয়ন পত্র দাখিল করলেন মোঃ নুর আলম জিকু (৪০)। নুর আলম জিকু হচ্ছেন গোলখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চৌকিদার বাড়ীর মোঃ আবুল কাশেম চৌকিদারের ছেলে। দীর্ঘ ২৭ বৎসর ধরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগ করে আসছেন। তার পরিবার আওয়ামী লীগের পরিবার। নুর আলম জিকু গোলখালী ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি ছিলেন। সাবেক যুবলীগের সাধারন সম্পাদক ছিলেন, বরিশাল বি এম কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য, গোলখালী ইউনিয়ন কৃষি ক্লাবের প্রতিষ্ঠাতার সভাপতি। এ বিষয়ে ঐ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সভাপতি মোঃ নজরুল ইসলাম শাকু (৩৪) বলেন, নুর আলম জিকুকে আমাদের ইউনিয়নের সাধারন সম্পাদক পদে পেতে চাই। ৩ নং ওয়ার্ডের সভাপতি নুর সায়েদ সিকদার (৪৮) বলেন, আমাদের ইউনিয়নে নুর আলম জিকু সাধারন মানুষের মনে ঠাই পেয়েছেন এবং আমরা তাকে সমর্থন করি। নুর আলম জিকুর কাছে জানতে চাইলে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার ভীষন ও মিশনকে কাজে লাগিয়ে রাজপথে রাজনীতি করছি। আমি যদি গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হতে পারি সর্বপ্রথম আমার কাজ থাকবে মাদক, সন্ত্রাস, দূর্নীতি নির্মূল করা। তিনি আরো বলেন, মাননীয় প্রধান মন্ত্রী, জাতীয় সংসদ সদস্য এস,এম শাহজাদা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহিন শাহসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের হাতকে শক্তিশালী করার জন্য আমার ইউনিয়নকে স্বচ্ছ, সুন্দর রাখার চেষ্টা করব। এ সময় উপজেলা আওয়ামী লীগ অফিসে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহিন শাহ, দপ্তর সম্পাদক ও গোলখালী ইউনিয়ন চেয়ারম্যান নাসির উদ্দিন হাং, সহ-দপ্তর সম্পাদক সমির দেবনাথ। এ সময় গোলখালী ইউনিয়নের শত শত মানুষের উপজেলা আওয়ামী লীগ অফিসে আগমন হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »