মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন কিনলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা
প্রকাশ: ৭ মার্চ, ২০২১, ১২:৩৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন কিনলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা

 গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় আসন্ন রতনদী তালতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তফসিল ঘোষণার পরপরই চেয়ারম্যান পদে নির্বাচন করতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা। বৃহস্পতিবার (৪ মার্চ) উপজেলা আওয়ামী লীগের অফিস কার্যালয় থেকে মনোনয়ন প্রত্যাশী প্রার্থী গোলাম মোস্তফা ও তার পক্ষে সমর্থকরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং শনিবার (৬ মার্চ) অফিস কার্যালয়ে ফরম জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন সাহ সহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীরা। এ সময় রতনদী তালতলী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার- বার বার দরকার। দেশে উন্নয়নের ছোঁয়া লেগেছে। শেখ হাসিনা সরকারের আমলে উন্নয়নের ছোঁয়ায় রতনদী তালতলী ইউনিয়নে ব্রিজ, কালভার্ট, রাস্তা ঘাট, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, জেলেদের চাল সহ বিভিন্ন সহায়তা দেয়া হয়েছে। তাই রতনদী তালতলী ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করার জন্য দল আমাকে মনোনয় দিলে আমি আপ্রান চেষ্টা করে যাব। এলাকাবাসীর কাছে আমি দোয়া চাই। রতনদী তালতলী ইউনিয়নে দলের হয়ে দীর্ঘ ৪০ বছর পর্যন্ত সক্রিয়ভাবে কাজ করে আসছি ভবিষ্যতে ও কাজ করে যাব। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ফরম পর্যালোচনা করে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিবেন। তিনি যাকে মনোনয়ন দিবেন তার পক্ষে সকলকেই কাজ করতে হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »