শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপার ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ
প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২০, ৬:৪৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপার ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) থেকেঃ
আধুনিক পদ্ধতিতে নয় মান্ধাতা আমলের মতো জ্যামিতিক হারে গড়ে উঠছে এসব ইটভাটা। সব ধরনের সরকারি বিধিবিধান উপেক্ষা করে গলাচিপা উপজেলায় একের পর এক গড়ে ওঠা ইটভাটায় জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে কাঠ। কোথাও লোকালয়ে কোথাও স্কুলের পাশে আবার কোথাও সরকারি ও পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে। এতে এলাকার পরিবেশ হয়ে পড়ছে বিপন্ন। ইটভাটার আশপাশের গাছপালা যাচ্ছে মরে। এমনকি ভাটা থেকে সরাসরি কার্বন মনো অক্সাইড গ্যাস বাতাসে মিলে যাওয়ায় আশপাশের এলাকার মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। ইটভাটায় শিশু শ্রমিক ব্যবহার করা হচ্ছে প্রতিনিয়ত। প্রভাবশালী ইটভাটার মালিকরা এসব করে গেলেও দেখার কেউ নেই। খোঁজ নিয়ে জানা গেছে, গলাচিপা উপজেলায় ৫টি ইটভাটা রয়েছে। ধানি জমিতে স্কুলের পাশে এবং সরকারি ও পাউবো’র জমিতে গড়ে ওঠা এসব ভাটা তৈরিতে মানা হচ্ছে না কোনো সরকারি নিয়মকানুন। ভাটা থেকে নির্গত ধোঁয়া সরাসরি বাতাসে যাতে বেড়াতে না পারে এজন্য আধুনিক পদ্ধতিতে পানির ট্যাংকি দিয়ে পরিশোধনের বিধান রয়েছে। ধোঁয়া নির্গমনের জন্য সরকার নির্ধারিত ৬৫ ফুট বদলে ২৫ ফুট চোঙা ব্যবহার করা হচ্ছে। তাও আবার সিমেন্টের তৈরি নয়। ড্রাম শিট দিয়ে এসব ভাটার চোঙা নির্মাণ করা হয়েছে। কাঠ দিয়ে ইট পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ হলেও একটি বাদে সব ভাটায় ইট পোড়াতে ব্যবহার করা হচ্ছে কাঠ। এলাকাবাসী অভিযোগ করেন, গলাচিপার ইটভাটাগুলোতে বছরে ২ লাখ মনের বেশি কাঠ পোড়ানো হচ্ছে। সরেজমিন গজালিয়া ইউনিয়নের ইসাদি গ্রামে গিয়ে দেখা যায় এমনই একটি ইটভাটা। স্থানীয়রা জানান, এ ই্টভাটার মালিক ওই ইউপি’র সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সম্পাদক জাহাঙ্গীর হোসেন খান। তার ইটভাটাটি করা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের ও সরকারি খাস জমিতে। স্থানীয় ভূমি কর্মকর্তার সত্যতা স্বীকার করেছেন। দেখা গেছে, ভাটায় কাঠের কয়েকটি বিশাল স্তুুপ। ভাটার মালিক জাহাঙ্গীর হোসেন খান এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি। এ ভাটার কাছে একটি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রসা, বাজার ও অসংখ্য বাড়িঘর রয়েছে। ওই এলাকার আনোয়ার হোসেন খান এ ভাটা বন্ধের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে বন ও পরিবেশ সচিব বরাবরে লিখিত আবেদন করলেও এখন পর্যন্ত মেলেনি কোনো প্রতিকার। এছাড়া আমখোলার মুসুরী কাঠিতে উপজেলা বিএনপির সহসভাপতি আ. ছত্তার হাওলাদারে ইটভাটায় সরেজমিন গিয়ে দেখা গেছে, লোক দেখানোর জন্য কিছু পরিমাণ পাথর ও কয়লা ভাটার পাশে স্তুুপ করা রয়েছে। এলাকাবাসী জানান, শুরু থেকেই পাথর ও কয়লা ওইভাবেই রাখা রয়েছে। ম্যানেজার ফোরকান হাওলাদারকে প্রশ্ন করা হলে তিনি জানান, দুই একবছরের মধ্যে ড্রামশিটের বদলে আধুনিক পদ্ধতি চালু করা হবে। সুহরী মাধ্যমিক বিদ্যালয়, রতনদি তালতলী মাধ্যমিক বিদ্যালয় ও বাঁশবাড়িয়া হাজী সামসুদ্দিন মোল্লা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় রয়েছে ৩টি ইটভাটা। এদিকে পরিবেশ অধিদফতরের এসব দেখে ভাল করার দায়িত্ব থাকলেও পটুয়াখালী জেলায় আজ পর্যন্ত স্থাপিত হয়নি এ দফতর।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »