মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় গরু চোর সন্দেহে গনপিটুনিতেএকই পরিবারের ছয় জন আহত
প্রকাশ: ৮ মে, ২০২১, ৭:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় গরু চোর সন্দেহে গনপিটুনিতেএকই পরিবারের ছয় জন আহত

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপায় গরু চোর সন্দেহে গনপিটুনিতে একই পরিবারের ছয় জন আহত হয়েছে। পুলিশ আহতদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে গলাচিপা থানা পুলিশ চার জনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে উপজেলার আমখোলা ট্রলার ঘাটে। গনপিটুনির শিকার হাচেন খান (৭০) জানান, পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের হাচেন খানের পরিবারের ১০ জন সদস্য নিয়ে গত কার্ত্তিক মাসে কলাপাড়া উপজেলার আশাখালী শুটকি পল্লীতে কাজ করতে যান। শুটকির মৌসুম শেষ হলে হাচেন তার পরিবারের সদস্যদের নিয়ে দুইটি ইঞ্জিন চালিত নৌকাযোগে শুক্রবার কলাপাড়া উপজেলার আশাখালী থেকে লোহালিয়া ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন। পথিমধ্যে রাত সাড়ে ১০টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের গলাচিপা নদীতে পৌছলে দুইটি ইঞ্জিন চালিত নৌকায় গরু দেখে চোর সন্দেহে নদীর দুই পাড়ের বাসিন্দারা ডাক চিৎকার করে ধাওয়া করে। অবস্থা বেগতিক দেখে ইঞ্জিন চালিত নৌকা দুইটি উপজেলার আমখোলা ট্রলার ঘাটে নোঙর করে। উত্তোজিত জনতা নৌকা দুইটিতে থাকা জেলেদের মারধর করে। গনপিটুনিতে হাচেন খান (৭০), শাহাবুদ্দিন (৩০), রিয়াজ (৩৮), বাহাদুর (৩৫), শহিদুল (৪০) ও সিদ্দিক (৩৫) আহত হন। পুলিশ খবর পেয়ে ওই রাতেই আহতদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে গলাচিপা থানা পুলিশ গজালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. কলিমুল্লাহ (৫৫), ডাকুয়া ইউনিয়নের বেল্লাল হোসেন(৩৫), মনির (২৩), সুজন মৃধাকে (২২) আটক করেছে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, এ ঘটনায় শনিবার বাহাদুর খান ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৬০/৭০ জনের বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা দায়ের করেন। গনপিটুনির ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »