বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় গৃহবধূ রিতা রাণী ও তার পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ: ১৯ মে, ২০২১, ৭:৪৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় গৃহবধূ রিতা রাণী ও তার পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের ছোনখোলা গ্রামে গৃহবধূ রিতা রাণী মালাকারকে নৃশংসভাবে কুপিয়ে মাথায় জখম ও মন্দির ভাংচুরসহ পরিবারের ওপর হামলার প্রতিবাদে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বুধবার দুপুর ১২টায় বাংলাদেশ হিন্দু মহাজোট গলাচিপা শাখার উদ্যোগে স্থানীয় গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ির সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।এ মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন রিতা রাণীর স্বামী শ্যামল মালাকার, বাংলাদেশ হিন্দু মহাজোটের পটুয়াখালীর সদস্য ও স্বেচ্ছাসেবক আহ্বায়ক বিশ^জিত রায়, বাংলাদেশ হিন্দু মহাজোট গলাচিপা শাখার আহ্বায়ক উজ্জ্বল কুমার ও সদস্য সচিব অরণ্য সাহা অনিক প্রমুখ। বক্তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন। প্রসঙ্গত, গত রবিবার (১৬ মে) গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের ছোনখোলা গ্রামে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে বিরোধে শ্যামল মালাকার (৫০) নামে এক কৃষকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষে দুই পক্ষের অন্তত সাতজন আহত হয়েছে। এরমধ্যে গৃহবধূ রীতা রানী মালাকারকে (৪০) গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে সংঘর্ষের ঘটনা নিশ্চিত করেছেন। কিন্তু মন্দির ভাংচুরের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »