মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ খান ইট ভাটা
প্রকাশ: ৩১ মে, ২০২১, ১০:৩৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ খান ইট ভাটা

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বড় ধরণের ক্ষতির সম্মুখিন হয়েছে গজালিয়ার খান ব্রিক ইট ভাটা। ইয়াসের তান্ডবে স্বাভাবিকের থেকে কয়েক ফুটের উপরে জোঁয়ারের পানি হওয়ায় তলিয়ে গেছে গজালিয়ার খান ব্রিক ইট ভাটা। পোড়ানোর জন্য সাজিয়ে রাখা প্রায় ১১ লক্ষ কাঁচা ইট বৃষ্টি আর জোয়ারের পানিতে ভিজে মাটির স্তুপে পরিণত হয়। যার আনুমানিক মূল্য ৮০ লক্ষ টাকা বলে দাবী করেন গজালিয়া খান ব্রিক ইট ভাটার মালিক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর খান। পাশাপশি ইট তৈরির অনেক সরঞ্জাম ও ইট পোড়ানের চুল্লীটি ভেঙ্গে নদীর গর্ভে বিলিন হয়ে গেছে। ইট ভাটার পাশে থাকা জাহাঙ্গীর খানের ১ একর জায়গা জুড়ে মাছের ঘেরও পানিতে তলিয়ে প্রায় ১০ লক্ষ টাকার মাছ নদীতে চলে গেছে বলে দাবি করেন জাহাঙ্গীর খান। যা পুশিয়ে ওঠা দুঃসাধ্য বলে মনে করছেন জাহাঙ্গীর খান ও তার কর্মচারীরা। তাদের একেবারেই পথে বসতে হবে। তাই ক্ষতিগ্রস্থ ইটভাটার মালিক জাহাঙ্গীর খানের ক্ষতিপুরনে সরকারি সহায়তার প্রয়োজন বলেও মনে করেন তিনি। এ বিষয়ে ইট ভাটার কন্টাক্টার এরশাদ সরদার বলেন, প্রায় ১১ লক্ষ কাচা ইট তৈরি করেছি। ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে জোয়ারের পানি উঠে সবগুলো নষ্ট হয়ে নদীতে চলে গেছে। এ বিষয়ে গজালিয়া খান ব্রিক ইট ভাটার ম্যানাজার মো. আলমগীর তালুকদার বলেন, ঘূর্ণিঝড় ইয়াসে খান ব্রিক ইট ভাটার প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে খান ব্রিক ইট ভাটার মালিক জাহাঙ্গীর খান বলেন, ঘূর্ণিঝড় ইয়াসে প্রচুর পানি ওঠায় আমার ইট ভাটার ১১ লক্ষ কাচা ইট ও এক একর জমির ওপর তৈরি করা ঘেরের মাছ তলিয়ে গেছে। ইটগুলো পোড়ানো সম্ভব হলে কমপক্ষে ৮০ লক্ষ টাকা বিক্রি করা যেত। ইট, চুল্লী, অন্যান্য সরঞ্জামাদী এবং মাছ সহ আমার প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। আমি এখন পথে বসে গেলাম। আমার ইট ভাটাটি বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি শুনেছি এবং লোকও পাঠিয়েছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অতিরিক্ত পানি ওঠায় অনেক জায়গায় ক্ষয়-ক্ষতি হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »