মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় জমি-জমাকে কেন্দ্র করে ৩ জন আহত হাসপাতালে কাতরাচ্ছে
প্রকাশ: ৪ জুন, ২০২১, ৮:৩৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় জমি-জমাকে কেন্দ্র করে ৩ জন আহত হাসপাতালে কাতরাচ্ছে

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় জমি-জমাকে কেন্দ্র করে ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন ফোরকান মোল্লা (৫০), রুনা বেগম (৩৫) ও তাসলিমা বেগম (৪০)। আহতদেরকে এলাকাবাসী উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পানপট্টি ইউনিয়নের কোকাইতবক গ্রামে। ঘটনাসূত্রে ও আহত ফোরকান মোল্লা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আমাদের বসত বাড়ির পাশের গাছ বাগানে প্রতিপক্ষ হানিফ মোল্লা, আশরাফ মোল্লা, তুহিন মোল্লা, শাহজাহান মোল্লা, আজিজ মোল্লার সাথে জমি-জমাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে চড়াও হয়ে আমি ও আমার স্ত্রীসহ তিনজনকে তাদের হাতে থাকা লোহর রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী এসে পরলে মরধরকারীরা পালিয়ে যায়। এলাকাবাসী আমাদেরকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মনির হোসেন বলেন, আমার চিকিৎসাধীনে ফোরকান মোল্লা, রুনা বেগম ও তাসলিমা বেগম ৩য় তলায় ভর্তি আছে। ফোরকান মোল্লার মাথায় সেলাই আছে আর রুনা বেগমের হাতে সেলাই আছে। এ বিষয়ে আহত রুনা বেগম বলেন, দীর্ঘ ২০ বছর পর্যন্ত এই জমি-জমার জের নিয়ে মারামারি চলছে। এ মারামারি প্রতি বছরই হয়। এ ব্যাপারে প্রতিপক্ষের নামে থানায় একাধিক মামলা আছে। সঠিক বিচার না পাওয়া আমাদেরকে এরা প্রতি বছরই মারধর করে। এ বিষয়ে প্রতিপক্ষ হানিফ মোল্লার কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, এ মারামারিতে আমরাও ৪/৫ জন আহত হয়েছি। এ বিষয়ে পানপট্টি ইউনিয়নের ইউপি সদস্য কামাল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন। এ বিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে নুর জামাল মোল্লা বাদী হয়ে শুক্রবার গলাচিপা থানায় মামলা করবেন বলে জানান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »