শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ৪ জন আহত! হাসপাতালে ভর্তি
প্রকাশ: ১৫ নভেম্বর, ২০১৯, ২:৫৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ৪ জন আহত! হাসপাতালে ভর্তি

 গলাচিপা পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ৪ জন আহত হয়েছে। আহতদেরকে এলাকাবাসি উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আহতরা হলেন উপজেলার পানপট্টি ইউনিয়নের গুপ্তের হাওলা গ্রামের চৌকিদার বাড়ির কালাম চৌকিদার (৬৫), শাহআলম চৌকিদার (৭০), লাল ভানু বেগম (৫৫) ও ইলিয়াস চৌকিদার (৩৬)। শাহআলম চৌকিদার জানান, বুধবার বাড়ির উত্তর পাশে একই এলাকার ইউনুস ফকির, শাহা ফকির, ফারুক ফকির, মঈন ফকির, কবির ফকির ও ইলিয়াস হাওলাদার এরা একত্রিত হয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে চড়াও হয়ে আমাদেরকে বাংলা দা, লোহার রড ও লাঠিসোঠা দিয়ে এলোপাথারি ভাবে মারতে থাকে।

পরে আমাদের ডাকচিৎকারে এলাকাবাসি এসে পড়লে মারধরকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা আমাদেরকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মো. মোস্তফা সিকদার জানান, আমার চিকিৎসাধীনে ৪ জন রোগি ভর্তি আছে।

কালাম চৌকিদার গুরুতর আহত হওয়ার কারনে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনার সত্যতা স্বীকার করেন ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. হানিফ খলিফা। ইউপি চেয়ারম্যান আবুল কালাম বলেন, ঘটনাটি শুনেছি জমি সংক্রান্ত বিরোধে এ মারামারি।

এ বিষয়ে শাহআলম চৌকিদার গলাচিপা থানায় বৃহস্পতিবার মামলা দায়ের করেন। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আখতার মোর্শেদ বলেন, ১ নম্বর আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »