সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় জাকির চৌকিদারের মানবেতর জীবন যাপন
প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০১৯, ১০:৪২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় জাকির চৌকিদারের মানবেতর জীবন যাপন

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী
পটুয়াখালীর গলাচিপায় জাকির চৌকিদারের (৫০) মানবেতর জীবন যাপন করছে। জাাকির চৌকিদার হচ্ছেন উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ছত্তার চৌকিদারের ছেলে। জাকির চৌকিদার জানান, আমার বাবার আমল থেকে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে সৈনিক । বাবার পৈত্রিক সম্পত্তি নিয়ে প্রায় ৩০ বছর ধরে বিপদে আছি। এই জমিজমা সংক্রান্ত বিরোধ ধরে আমার বিরুদ্ধে প্রতিপক্ষরা একাধিক মিথ্যা মামলা করে। কিছুদিন আগে একটি মিথ্যা মামলায় আমি ১৭ দিন জেল খেটে এসেছি। আমার এ জমি জমার বিষয় নিয়ে প্রায় ৫০/৬০ বার শালীসি হয়েছে। আমি এখন স্ত্রী সন্তান নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আমি বাড়ীতে যেতে পারি না। আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছে। আমি এখন পালিয়ে বেড়াচ্ছি। ঘটনাসূত্রে ও মামলাসূত্রে জানা যায়, জাকির চৌকিদারের স্ত্রী রাহিমা বেগমকে মারধর করে। বিগত দিনে ঐ হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে জমি সংক্রান্ত জেরে ঐ পরিবারের উপর আক্রমন চালালে গলাচিপা থানার ওসি জাহিদুল ইসলাম এর নের্তৃত্বে পুলিশের একটি টিম ধারালো অস্ত্র উদ্ধার করে। এতে ঐ প্রতিপক্ষের বিরুদ্ধে গলাচিপা থানায় একটি জি আর মামলা হয়। যার মামলা নং ২৩৩। মামলাটি গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে চলমান আছে। জাকির চৌকিদারের স্ত্রী রহিমা বেগম জানান, আমি ৫ সন্তানের জননী। আমি ৭ মাস ধরে বাবার বাড়ীতে পড়ে আছি। আমার ছেলে মেয়ের পড়াশুনা বন্ধ হয়ে আছে। আমার স্বামী উপজেলা অফিস পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। আমাদের বাড়ী থাকতেও বাড়ীতে যেতে পারছিনা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »