● ●


টম ক্রুজ–ব্র্যাড পিটকেও পাত্তা দিচ্ছেন না অজয়, তিন দিনে কত আয় করল ‘দৃশ্যম ৩’
প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৬, ২:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

টম ক্রুজ–ব্র্যাড পিটকেও পাত্তা দিচ্ছেন না অজয়, তিন দিনে কত আয় করল ‘দৃশ্যম ৩’

অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ মুক্তির প্রথম সপ্তাহান্তেই আন্তর্জাতিক বক্স অফিসে বড় চমক দেখিয়েছে। মাত্র কয়েক শ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েও সিনেমাটি পেছনে ফেলেছে হলিউডের দুই বড় তারকা টম ক্রুজ ও ব্র্যাড পিটের নতুন সিনেমাকে। আন্তর্জাতিক বক্স অফিসে সপ্তাহান্তের হিসাবে দ্বিতীয় অবস্থানেও জায়গা করে নিয়েছে এটি।

প্রথম দিনেই ৬২ কোটি ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির পর ভারতে প্রথম দিনেই সিনেমাটি আয় করে প্রায় ৬২ কোটি রুপি নেট। এরপর সপ্তাহান্তে আয় আরও বাড়তে থাকে। তিন দিনে ভারতে গ্রস আয় প্রায় ২১১ কোটি ৮০ লাখ রুপি।

বিদেশের বাজারেও ছবিটির পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। কমস্কোর ও বক্স অফিস মোজোর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও কানাডায় মাত্র ৫০০টির কিছু বেশি প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি আয় করেছে প্রায় ২৭ লাখ ডলার। ইউরোপ ও উপসাগরীয় অঞ্চলসহ অন্যান্য আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ৩৪ লাখ ডলারের বেশি। সব মিলিয়ে মুক্তির প্রথম তিন দিনে বিশ্বজুড়ে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’-এর আয় প্রায় ২ কোটি ৮৪ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২৮ কোটি টাকার কাছাকাছি।

টম ক্রুজকে পেছনে ফেলে‘দৃশ্যম ৩’-এর সবচেয়ে বড় চমক এসেছে হলিউডের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায়। একই সপ্তাহান্তে মুক্তি পাওয়া টম ক্রুজ অভিনীত ‘ডিগার’ বিশ্বজুড়ে আয় করেছে প্রায় ২ কোটি ডলার। অজয় দেবগনের সিনেমাটি টম ক্রুজের ছবির চেয়েও বেশি আয় করেছে।

শুধু তা-ই নয়, ‘ডিগার’ মুক্তির আগে টম ক্রুজের অন্যতম আলোচিত ছবি ছিল। কিন্তু সমালোচকদের নেতিবাচক প্রতিক্রিয়ার প্রভাব পড়েছে বক্স অফিসেও। বিপরীতে ‘দৃশ্যম’ সিরিজের প্রতি দর্শকদের দীর্ঘদিনের আগ্রহ তৃতীয় কিস্তিকে শুরুতেই এগিয়ে দিয়েছে।

ব্র্যাড পিটের সিনেমাও পেছনেসপ্তাহান্তের বিশ্বব্যাপী বক্স অফিসে তৃতীয় অবস্থানে ছিল ব্র্যাড পিট অভিনীত ‘হার্ট অব দ্য বিস্ট’। দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি আয় করেছে প্রায় ২ কোটি ৮০ লাখ ডলার। ফলে অজয় দেবগনের সিনেমা শুধু টম ক্রুজকেই নয়, ব্র্যাড পিটের সিনেমাকেও টপকে গেছে।শীর্ষ পাঁচে আরও ছিল ‘রেসিডেন্ট ইভিল’। সিনেমাটির সপ্তাহান্তের বৈশ্বিক আয় প্রায় ২ কোটি ৪৫ লাখ ডলার।

তবে তালিকার শীর্ষে ছিল অ্যান হ্যাথাওয়ে ও ডাকোটা জনসন অভিনীত ‘ভেরিটি’। সপ্তাহান্তে সিনেমাটি আয় করেছে বিপুল ৬ কোটি ২৬ লাখ ডলার। শুধু উত্তর আমেরিকাতেই এসেছে ৩ কোটি ২০ লাখ ডলার।

‘দৃশ্যম’ কেন এত জনপ্রিয়?‘দৃশ্যম’ সিরিজের সবচেয়ে বড় শক্তি এর গল্প এবং চরিত্রনির্ভর রোমাঞ্চ। সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ বিজয় সালগাঁওকর কীভাবে একটি ভয়াবহ পরিস্থিতিতে পরিবারকে রক্ষা করার জন্য একের পর এক বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেয়—এই গল্পই দর্শকদের টেনে রেখেছে প্রথম দুই কিস্তিতে।

তৃতীয় সিনেমায় সেই বিজয় চরিত্রেই ফিরেছেন অজয় দেবগন। তাঁর সঙ্গে আছেন টাবু, শ্রিয়া শরণ, রজত কাপুর, ইশিতা দত্ত, মৃণাল যাদব ও কমলেশ সাওয়ান্ত। আগের সিনেমার চরিত্রে বিশেষ উপস্থিতিতে ফিরেছেন সৌরভ শুক্লাও।নতুন সংযোজন হিসেবে আছেন জয়দীপ আহলাওয়াত ও প্রকাশ রাজ। সিনেমাটি লিখেছেন ও পরিচালনা করেছেন অভিষেক পাঠক।

মালয়ালমের গল্প থেকে বলিউডের সফল ফ্র্যাঞ্চাইজি‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির শিকড় মালয়ালম সিনেমায়। মোহনলাল অভিনীত মূল ‘দৃশ্যম’ ও ‘দৃশ্যম ২’-এর সাফল্যের পর হিন্দি সংস্করণও আলাদা দর্শক তৈরি করে। অজয় দেবগনের বিজয় সালগাঁওকর এখন নিজস্ব পরিচিতি পেয়েছে।

তৃতীয় কিস্তিতে সেই গল্পের সমাপ্তি টানার ঘোষণা থাকায় দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। মুক্তির তারিখও ছিল তাৎপর্যপূর্ণ-২ অক্টোবর, যে তারিখে আগের কিস্তিগুলোর সঙ্গেও ফ্র্যাঞ্চাইজির সম্পর্ক রয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »