● ●


গলাচিপায় জীর্ণ ঘরে মানবেতর জীবন সরকারি ঘরের দাবি বৃদ্ধা রাহিমা বেগমের
প্রকাশ: ২০ মে, ২০২১, ১২:৩০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় জীর্ণ ঘরে মানবেতর জীবন সরকারি ঘরের দাবি বৃদ্ধা রাহিমা বেগমের

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

‘মোগো দেখার কেউ নাই, বাবা, মোরে একটা ঘরের ব্যবস্থা করে দেবেন। একনা ঘরের ব্যবস্থা করি দিলে আল্লাহ তোমারে ভাল করবে। মুই মরলে মোর লাশ দাফন করিবার জায়গাও মোর নাই’। কথাগুলো এক নিশ্বাসে শেষ করে চোখ মুছেন- বৃদ্ধা রাহিমা বেগম। তার এই আবেগ মাখা আর্তনাদ হয়তো সমাজপতিদের মনকে নাড়া দিবে না। পৌছাবেনা সরকারি কোন কর্মকর্তার কান পর্যন্ত। গলচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের গাজীপুর খেয়ার উত্তর পাশের ঘাটে বেড়া দিয়ে তৈরি ঘর, আর ভাংগা টিনের ছাউনি দিয়ে বানানো ছোট একটি চালা ঘরে বাস করছেন রাহিমা বেগম। বৃষ্টি এলে ঘরের এক কোণে গুটিসুটি মেরে নির্ঘুম রাত কাটে তার পরিবারের ৬ সদস্যের। দুর্দশাগ্রস্ত আর ভাগ্য বিড়ম্বিত নারী রহিমা বেগম (৬৫)। অনেকেই সরকারি-বেসরকারি সাহায্য পেলেও এ পর্যন্ত কিছুই জোটেনি তার ভাগ্যে। নিত্য অভাব আর অসুস্থতাকে সাথে নিয়ে খেয়ে না খেয়ে তার দিন কাটছে রহিমা বেগমের। নিজের জমি না থাকায় প্রায় ১৫ বছর ধরে সরকারি খাস জমিতে টিন দিয়ে চালা করে মানবেতর জীবনযাপন করছেন তিনি। বিধবা রহিমা বেগমের বয়সের ছাপ স্পষ্ট হলেও এখন পর্যন্ত ভাগ্যে জোটেনি বয়ষ্ক ভাতা, ভিজিডি কার্ড বা উল্লেখযোগ্য কোন সরকারি সাহায্য, কিংবা মাথা গোঁজার মতো একটা সরকারি ঘর। তার ছেলে দিনমুজুরীর কাজ করে চলে এই অভাগীর সংসার। ভূমিহীন এই নারীর থাকার একটি ঘর গত এক বছর আগে ঝড় ও প্রচুর বৃষ্টিতে ভেঙ্গে পড়ে। সেই থেকে এই ভাঙ্গা টিনের চালা ঘরে এই ঠা-ায় বসবাস করছেন কোনভাবে। রহিমা বেগম উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের মৃত শানু প্যাদার স্ত্রী ও মৃত কাসেম প্যাদার পুত্রবধু। রাহিমা বেগম বলেন, ‘আমি দীর্ঘ দিন ধরে সরকারি খাস জমিতে বসবাস করছি। আমার ঘর ভেঙ্গে পড়েছে ঘরটি তোলার কোন উপায় নেই। আমি সরকারে কাছে একটি ঘর চাই। কেউ যদি আমাকে একটি ঘর এবং জায়গার ব্যবস্থা করে দিত তাহলে নিশ্চিন্তে থাকতাম। ওই গ্রামের প্রতিবেশী জুলেখা বাজার কমিটির সভাপতি ও যুবলীগ নেতা মোস্তফা হাওলাদার জানান, রাহিমা বেগম খুবই অসহায়। তার থাকার ঘরটি ভেঙ্গে পড়েছে। টাকা পয়সা না থাকায় ভাঙ্গা ঘরটিতে রাত্রিযাপন করছেন। মুজিববর্ষ উপলক্ষে তার জন্য একটি সরকারি ঘর পাওয়া উচিৎ বলে মনে করি। গোলখালী ইউনিয়ন চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার বলেন, ‘আসলেই রাহিমা বেগম যেই জায়গায় আছে সেটি সরকারি খাস জায়গা। প্রায় দেড় যুগ ধরে সে ওখানেই বসবাস করছে। এই জায়গায় একটি সরকারি ঘর পেলে রাহিমা বেগমের বাকি জীবন সুন্দরভাবে চলবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার জানান, অসহায়, হতদরিদ্রদের জন্যই মাননীয় প্রধানমন্ত্রীর ঘর। রাহিমা বেগম দরখাস্ত করলে আমি বিষয়টি দেখব।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »