শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় তানিয়া বেগমকে মারধর হাসপাতালে ভর্তি
প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২১, ১:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় তানিয়া বেগমকে মারধর হাসপাতালে ভর্তি

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় তানিয়া বেগম (৪০) নামের এক গৃহবধুকে মারধরের খবর পাওয়া গেছে। তানিয়া বেগম হচ্ছেন উপজেলার পানপট্টি ইউনিয়নের গুপ্তের হাওলা গ্রামের আবুল বশারের স্ত্রী। ঘটনা সূত্রে ও এলাকাবাসী জানান, পূর্ব শত্রুতার জেরে পুকুরে বেকু দিয়ে পুকুরে মাটি কাটাকে কেন্দ্র করে চড়াও হয়ে প্রতিপক্ষরা তানিয়া বেগমকে মারধর করে। গত রবিবার বেলা ১ টার দিকে নিজ পুকুর পাড়ে তানিয়া বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে। তানিয়া বেগমের ডাক-চিৎকারে এলাকাবাসী এসে তানিয়াকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মেজবাহউদ্দিন বলেন, তানিয়া বেগমের ডান চোখের নিচে ফেটে যাওয়ায় সেলাই লেগেছে। সে আমার চিকিৎসাধীনে ৩য় তলায় ৫ নং বেডে ভর্তি আছেন। এ বিষয়ে তানিয়া বেগমের স্বামী মো. আবুল বশার প্রতিবেদককে বলেন, আমার স্ত্রীকে আমাদের একই এলাকার আফাজ উদ্দিন, মোমেলা ও রাশিদা বেগম মিলে মারধর করেছে। আমি এদের বিচার চাই। এ বিষয়ে আফাজ উদ্দিন এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। ইউপি সদস্য স্বপন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন। ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম বলেন, ঘটনাটি আমি শুনেছি দেখব। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তানিয়া বেগম ন্যায় বিচার পাওয়ার আশায় আদালতে মামলা করবেন বলে জানান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »