মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় প্রচন্ড তাপদাহে গরম ডাবের বাজার
প্রকাশ: ১৮ মে, ২০২১, ৭:০৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় প্রচন্ড তাপদাহে গরম ডাবের বাজার

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় তাপদাহ বাড়তে থাকায় ডাবের দাম এখন আকাশচুম্বী। রোজার পরে আবারও শুরু হয়েছে প্রচ- তাপদাহ, ছড়িয়ে পরেছে ডায়রিয়া, দেখা দিয়েছে স্যালাইন সংকট। সারাদিন গরমে অতিষ্ট হয়ে মানুষ চাইছেন একটু ফল খেতে। কিন্তু ডাবের দাম অনেক বেশি থাকায় সাধারণ মানুষ এখন ডাব কিনতে সাহস পাচ্ছে না। সরেজমিনে গিয়ে ডাব বিক্রেতা পৌর শহরের মো. রিয়াল, সোহরাব মিয়া, সুবাস বিশ্বাস, জহিরুল ইসলাম ও নারিকেল বাগানি এবং স্থানীদের সাথে কথা বলেন জানাযায়, প্রচন্ড তাপদাহে ডাবের চাহিদা বেড়ে গেছে। আগের মত কম দামে ডাব কিনতে না পারায় বাধ্য হয়ে বেশি দামে ডাব বিক্রি করছে। তাছাড়া ডাবের ফলনও কমতে শুরু করেছে। গাছ থেকে ডাব পারা, পরিবহনসহ দাম অনেক বেশি পড়ে যাচ্ছে। মঙ্গলবার (১৮ মে) পৌরসভার বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা গেছে, আকারভেদে প্রতি পিস ডাব ৫০ টাকা থেকে ৭০ টাকা দামে বিক্রি করা হচ্ছে। কোনো কোনো বিক্রেতা ডাব একটু বড় হলেই তার দাম হাঁকছেন আশি থেকে একশ টাকা। যা স্মরণকালের সর্বোচ্চ হওয়ায় স্বাভাবিক দিনের তুলনায় দাম চওড়া হওয়ায় অনেকেই ফিরে যাচ্ছেন না কিনে। গাছ চাষি মনির হোসেন বলেন, আবহাওয়া অনুকূলে না থাকায় এবার নারকেল গাছে ফলন খুবই কম উৎপাদন হয়েছে। ডাব কম হওয়ায় চাহিদাও বৃদ্ধি পেয়েছে এবং এবার ডাব বিক্রেতা বাড়ি বাড়ি গিয়ে ডাব সংগ্রহ করে নিয়ে যাচ্ছে, ডাবের দামও ভালো পেয়েছি। যে কারণে ডাবের দাম অনেক বেশি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »