মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় প্রধানমন্ত্রীর সাহায্য চান প্রতিবন্ধী ইব্রাহিম
প্রকাশ: ৩ মে, ২০২১, ৫:২২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় প্রধানমন্ত্রীর সাহায্য চান প্রতিবন্ধী ইব্রাহিম

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় দীর্ঘ লড়াই সংগ্রামের জীবন প্রতিবন্ধী ইব্রাহিম খলিলের (৩৯)। ইব্রাহিমের বাড়ি উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে। তার পিতা মৃত. আব্দুল জলিল চৌকিদার। ইব্রাহিম ২০১০ সালের অক্টোবর মাসে ঢাকা কেরানীগঞ্জে বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করতেম গিয়ে বিদ্যুতের ভয়াল থাবায় হারিয়ে ফেলেছেন তার দুটি হাত। হারিয়েছেন জীবনে বেঁচে থাকার জন্য অর্থ উপার্জনের সক্ষমতা। জীবন ও জীবিকার জন্য যুদ্ধ সংগ্রামে দীর্ঘ ১১টি বছর অতিবাহিত করে আজ তিনি বড়ই ক্লান্ত। আজ থেকে দীর্ঘ ১১ বছর আগে ঘটে যাওয়া দূর্ঘটনা তাকে প্রতি মুহূর্তে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। বর্তমানে তার রয়েছে ২টি কন্যা সন্তান। যার একজনের বয়স ৯ এবং অপরজনের বয়স দেড় বছর। নিজে কোন কাজ করতে না পারায় সংসারে অভাব অনাটন লেগেই থাকে। স্ত্রী ও মেয়ে দুটোর ভরণ পোষণও দিতে পারছেন না ঠিকমত। স্ত্রীকে করতে হয় পরের বাড়িতে ঝিঁ-এর কাজ। ইব্রাহিমের বেকারত্ব ও পঙ্গুত্ব জীবন দুটো একসাথে মিলে মিশে একাকার। ইব্রাহিম সরকারি ভাবে শুধুমাত্র প্রতিবন্ধী ভাতা হিসেবে মাসে ৭৫০ টাকা পান। এর বাইরে জুটছে না আর কোন সাহায্য। সমাজের কোন বিত্তবান লোকেরাও বাড়িয়ে দেননি তার প্রতি সাহায্যের হাত। তাই আজ তিনি স্ত্রী সন্তানদের নিয়ে বেঁচে থাকার জন্য চান একটু সরকারি সাহায্য। যা দিয়ে অন্তত স্ত্রী সন্তানদের মুখে দু’বেলা দু’মুঠো অন্ন তুলে দিতে পারেন। ইব্রাহিম বলেন, “ভাই মোর জীবনডা শ্যাষ হইয়া গ্যাছে। বিদ্যুৎ আমার ব্যাভাক শ্যাষ কইরা দ্যাছে। এহোনও অনেক সময় মাইয়া দুইডা ও বউ লইয়া না খাইয়াও থাকতে হয়। আমি আমাগো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ্যাকটু সাহায্য চাই। হুনছি হে বোলে প্রতিবন্ধীগো লোইগ্যা ব্যামালা কিছু করে, হে যদি মোরে একটু সরকারি সাহায্যের ব্যবস্থা কইরা দেয় হ্যালে মুই বউ আর মাইয়া দুইডা লইয়া কোন রহম খাইয়া লইয়া বাঁচতে পারি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »