মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় প্রধানমন্ত্রীর আশ্রায়ন-২ প্রকল্পের ঘর পরিদর্শনে ইউএনও হত দরিদ্রদের বাঁধ ভাঙ্গা উচ্ছাস
প্রকাশ: ৬ মে, ২০২১, ১০:৩১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় প্রধানমন্ত্রীর আশ্রায়ন-২ প্রকল্পের ঘর পরিদর্শনে ইউএনও হত দরিদ্রদের বাঁধ ভাঙ্গা উচ্ছাস

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় “আশ্রায়নের অধিকার, শেখ হাসিনার উপহার”-এই শ্লোগানকে সামনে রেখে মুজিব বর্ষ উপলক্ষে উপজেলায় আশ্রায়ন-২ প্রকল্পে অধীনে ২য় পর্যায়ে পাঁচশতটি ঘর নির্মান হচ্ছে। ঘর পেয়ে ঘরে ঘরে আনন্দ যেন থামছে না হত দরিদ্র মানুষদের। এ বিষয়ে গোলখালী ইউনিয়নের হত দরিদ্র নুরজাহান বেগম (৬৫) বলেন, আমি শাক-সবজি বিক্রি করে জীবন-যাপন করি। হঠাৎ আমারে এক সাইবে কয় প্রধানমন্ত্রী গরীবগো ঘর দেয়। আপনে দরখাস্ত করেন আপনিও ঘর পাবেন। আমি উপজেলা অফিসের সামনে থেকে সিড়ি দিয়া উপরে উঠি। হ্যাইয়ানে একজন সাব আমাকে দরখাস্ত করতে ৩০ টাহা দেয়। হেই টাহা দিয়া দরখাস্ত কইরাই আমি জায়গাসহ এ্যাকটা ঘর পাইছি বলে তিনি আনন্দে আত্মহারা হয়ে পড়েন। অন্যের ঘরে আমার জন্ম। আমার সন্তানের জন্মও অন্যের ঘরে। দীর্ঘ ৫০ বছর পর আমার নামে জমি ও ঘর পাব। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করি তিনি যেন ভাল থাকেন, সুস্থ থাকেন। তিনি আরও বলেন, ইউএনও অফিসের ওই সাব (মো. মিরাজুল ইসলাম মিরাজ) মানুষ না তিনি একজন ফেরেশতা। আল্ল্যায় তারে যেন অনেক বড় করে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা অফিসের নাজির মো. মিরাজুল ইসলাম মিরাজের কাছে জানতে চাইলে তিনি বলেন, নুরজাহান বেগম নামের এক বৃদ্ধ মহিলা হঠাৎ করে আমার অফিসে ঢুকে বলে বাবা আমাকে একটা ঘর দেন। আমি তাকে দরখাস্ত করতে বললে তিনি বলেন তার কাছে কোন টাকা নাই। তখন আমি তাকে ৩০ টাকা দরখাস্ত করার জন্য দিলে তিনি সেই টাকা দিয়ে দরখাস্ত করেন। তিনি ঘর পাওয়ায় আমিও আনন্দিত। একজন অসহায়, দরিদ্র গরিব মানুষ ঘর পেয়েছে এতেই আমি খুশি। চিকনিকান্দী ইউনিয়নের সূচিত্রা রানী দাস বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘর পাওয়ায় আমি অনেক খুশি হইছি। আগে আমার জায়গা ও ঘর ছিল না। মানুষের বাড়িতে থাকতাম। এখন আমার ঘরও হইছে জমিও হইছে। গোলখালী ইউনিয়নের জয়দেব সাধু বলেন, ৪০ বছর যাবৎ মানুষ জায়গায় থাকতে হইছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঘর ও জায়গা দেওয়ায় আমি আনন্দিত। তাকে যেন ভগবান ভাল রাখেন, সুস্থ রাখেন। কলাগাছিয়া ইউনিয়নের প্রতিবন্ধী হত দরিদ্র নারী নিপা রানী বলেন, অন্য মানুষের ঘরে থেকে থেকে অনেক বছর কাটালাম। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘর পেয়ে আমি অনেক খুশি হইছি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসাইন বলেন, ১ম ধাপে গলাচিপা উপজেলায় ৩৯৩টি ঘর দেয়া শেষের পথে। ২য় পর্যায়ে ৫০০ টি ঘরের কাজ চলমান আছে। আশ্রায়নের নির্মানাধীন ঘর পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, গলাচিপা উপজেলায় আশ্রায়ন-২ প্রকল্পের অধীনে ২য় পর্যায়ে ৫০০টি ঘর নির্মান হচ্ছে। রতনদী তালতলী ইউনিয়নের বিভিন্নস্থানে নির্মানাধীন ঘরগুলো সঠিকভাবে যাতে উত্তোলন করা হয় সেজন্য ঘটনাস্থল পরিদর্শন করলাম। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, রতনদী তালতলী ইউনিয়নের তহশিলদার মো. মিলন মিয়া, চিকনিকান্দী ইউনিয়নের তহশিলদার মো. গোলাম মস্তফা, রতনদী তালতলী ইউপি চেয়ারম্যান গোলাম মস্তফা খান, ইউপি সদস্য জসিম উদ্দিন প্রমুখ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »