শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা
প্রকাশ: ৫ জুন, ২০২১, ১১:০২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা এমআর সাইফুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম রনো প্রমুখ।মেলায় মোট ৩৬টি স্টল রয়েছে। স্টলগুলোতে রয়েছে শঙ্কর জাতের গরু, শঙ্কর জাতের বকনা, ষঁার, ভেড়া, ছাগল, টার্কি, পোল্ট্রি মুরগি, লাভবার্ড, বিভিন্ন প্রজাতির পাখি। এ ছাড়াও মেলায় রয়েছে মাটি বিহীন হাইড্রোফনিক ঘাস যা স্টীলের ট্রেতে গম, ভুট্টা, নেপিয়ান ঘাসের বিচির মাধ্যমে তৈরি করা হয়ে থাকে। গবাদি প্রাণীর খাবারের ঘাস কাটার মেশিন, গরুর কৃত্রিম প্রজনন করার তরল নাইট্রোজেন কনটেইনারসহ অন্যান্য যন্ত্রপাতি, উঁচু জমির উন্নত জাতের পাকচং ঘাস যা দেশীয় ঘাসের চেয়ে পঁাচগুণ পুষ্টিদায়ক এবং এক একর জমিতে ৪০-৫০ টন ঘাস উৎপাদন করা সম্ভব, নিচু জমির উন্নত জাতের জার্মান ঘাস যা একবার রোপন করলে ৫-৭ বছর চাষ করা সম্ভব। মেলায় আরও রয়েছে দুধের তৈরি হরেক রকম পণ্য। যেমন- মালপোয়া, পাটিসাপটা, দুধপুলি, পায়েস, কুলি পিঠা, ভঁাপা পিঠা, রসালো পিঠা, ঝিনুক পিঠা, ডিমের বিস্কুট পিঠা, চন্দ্রপুলি, ছানা, মিষ্টি ইত্যাদি। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান বলেন, করোনাকালীন সময়ের কারণে অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও মেলাটি বড় পরিসরে করা সম্ভব হয়নি। আবার প্রযুক্তিনির্ভর অনেক সমস্যার কারণে অনেক কিছুই করা সম্ভব হয়নি।মেলা শেষে প্রধান অতিথি ডেইরী, ছাগল-ভেড়া, প্রযুক্তি ও পোল্ট্রি এই চার ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »