মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশ: ১০ জুন, ২০২১, ৬:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে উপজেলার গোলখালী, চিকনিকান্দী, রতনদী তালতলী ও আমখোলা এই ৪টি ইউনিয়নের ভোট কেন্দ্রগুলোতে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের নির্বাচনে ভোট গ্রহণের লক্ষ্যে সঠিক ভাবে দায়িত্ব পালনে ভূমিকা রাখার জন্য এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) সকাল ১০ টায় গলাচিপা সরকারি ডিগ্রি কলেজ অডিটরিয়াম হলে প্রিজাইডিং অফিসার ও সহকারী পোলিং অফিসার প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির। আরও উপস্থিত ছিলেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, আসন্ন নির্বাচনটি সকলের জন্য একটি চ্যালেঞ্জিং নির্বাচন। এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু করার লক্ষ্যে ভোট কেন্দ্র সমূহে নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিদের সাহসিকতার সাথে ভূমিকা পালন করতে হবে। কোন অবস্থাতেই দায়িত্ব অবহেলা বরদাস্ত করা হবে না। তিনি আরও বলেন, আপনাদের নিরাপত্তার জন্য সরকারের সকল প্রকার আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন আপনাদের কাজে সহায়তা প্রদান করবে। এছাড়া তিনি শুধুমাত্র পোলিং অফিসার ছাড়া অন্য কেহ মোবাইল ফোন ব্যবহার না করার ঘোষণা দেন। অনুষ্ঠানে গলাচিপা উপজেলার সকল সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রশাসনের প্রতিনিধিরা কর্মশালায় যোগদান করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »