মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় বাবা মায়ের সাথে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মেয়ে নিহত মা-বাবা আহত
প্রকাশ: ৩ জুন, ২০২১, ৫:৩৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় বাবা মায়ের সাথে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মেয়ে নিহত মা-বাবা আহত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় মা-বাবার সঙ্গে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বর্ণা মন্ডল (১০) নামের এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে পটুয়াখালীর পক্ষিয়া এলাকায়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্বর্ণার বাবা কার্তিক চন্দ্র মন্ডল (৪০), মা শিল্পী রানী মন্ডল (৩০) ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। কার্তিক মন্ডল ও মোটরসাইকেল চালককে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কার্তিক মন্ডল হচ্ছেন গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বাজার এলাকার বাসিন্দা। নিহত স্বর্ণা উলানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। নিহত স্বর্ণার মা শিল্পী রানী বলেন, আজ সকালে তাঁরা তিনজন ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে বরিশালের বাকেরগঞ্জের বোয়ালিয়া গ্রামে বেড়াতে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে মোটরসাইকেলটির সঙ্গে ট্রাক্টর ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে তাঁরা ছিটকে সড়কে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁদের মেয়েটি মারা যায়। এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে ট্রাক্টর ট্রলিটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »