● ●


গলাচিপায় বিদ্যুৎ পেয়ে বিচ্ছিন্ন দ্বীপের লক্ষাধিক মানুষের মুখে হাসি
প্রকাশ: ১০ জুন, ২০২১, ৬:৩১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় বিদ্যুৎ পেয়ে বিচ্ছিন্ন দ্বীপের লক্ষাধিক মানুষের মুখে হাসি

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

মুজিববর্ষ উপলক্ষে দেশের অফ-গ্রীড অঞ্চল সমূহে বিশেষ করে চর ও দ্বীপ অঞ্চলে থাকা জনগোষ্ঠীকে বিদ্যুৎ সুবিধার আওতায় নিয়ে আসার পরিকল্পনা নিচ্ছে সরকার। সরকার সারা দেশে সব এলাকায় সুষম বিদ্যুতায়ন নিশ্চিত করার উদ্যোগ নেয়ায় বর্তমানে ৯৯ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন। এরই ধারাবাহিকতায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন চরকাজল ও চরবিশ্বাসে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিদ্যুতায়নের উদ্বোধন করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। এর ফলে ওই এলাকায় কুপি বাতির পরিবর্তে জ্বলবে বিদ্যুতের বাতি। আলোয় আলোয় ভরে উঠবে এ এলাকার ঘর-বাড়ি, রাস্তা-ঘাট। এর সাথে অবসান হবে অন্ধকার, উদ্ভাসিত হবে আলো। ইউনিয়ন দু’টিতে প্রায় এক লক্ষ মানুষের বসবাস। তারা প্রতিক্ষার প্রহর গুণছিলেন কখন শেষ হবে আদিম যুগের পদ্ধতি কুপি বাতির। এ দ্বীপ ইউনিয়ন দু’টির মানুষের কাছে এটি একটি বড় পাওয়া। ১০ জুনকে স্মৃতিতে ধরে রাখার জন্য চরকাজল চরবিশ্বাস এই দ্বীপাঞ্চল দু’টির অধিবাসীরা নিজেদের উদ্যোগে বর্ণিল সাজে সাজিয়েছে এলাকাকে। ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) আবুল বাশার জানান, চরকাজল, চরবিশ্বাস, চরবোরহান, চরমোন্তাজ ও দশমিনার একাংশের ৪৫টি গ্রামের ২২হাজার ৬৬৬ জন গ্রাহকের জন্য উপকেন্দ্র, ৪ কিলোমিটার সাবমেরিণ ক্যাবল, ট্রান্সফরমার, ৭৯২ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণে ১৫৭ দশমিক ৪১ কোটি টাকা ব্যয় হয়। প্রতি গ্রাহকের পিছনে সরকারের ৭০ হাজার টাকা ব্যয় হয়েছে। কে আলী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. মিতুল ইসলাম বলেন, ‘আমাদের বাবা, বড় ভাই ও আমরা হেরিকেন ও কুপি বাতি জ্বালিয়ে লেখাপড়া করেছি । কিছু দিনের জন্য সৌর বিদ্যুতও পেয়েছি, তা ছিল প্রয়োজনের তুলনায় খুবই কম, এখন বিদ্যুৎ এসছে এটা স্বপ্নের মত লাগছে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরাও করতে পারব লেখাপড়া। বর্তমান এমপি শাহজাদা ভাইকে অনেক অনেক ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের মহাসড়কে যোগ দিতে পেরে আমরা নিজেদেরক ধন্য মনে করছি।’ চর আগস্তী গ্রামের লক্ষী রানী (৫৬) বলেন, ‘আমাগো এই চরে কারেন্ট আইবে এ কোন দিনও হপ্পনেও (স্বপ্নেও) ভাবি নাই। আমাগো এ্যাহোন আর কারেন্টের কাজের লাইগ্যা গলাচিপায় যাওন লাগবে না। ভগবান শেখ হাসিনারে আরো বেশি দিন বাচাইয়া রাহুক।’ চরবিশ্বাস ইউনিয়নের হাজী কেরামত আলী ডিগ্রী কলেজ মাঠে চরবিশ্বাস ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সির সভাপতিত্বে ও চরকাজল ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান রুবেল মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ, ভোলা পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) আবুল বাশার, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো। এ ছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস , মো. আলমগীর হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এসএম শাহজাদা বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের একটি ভিশন ছিল ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শুনেছেন নৌকার ঘাঁটি হিসেবে চিহ্নিত এই এলাকায় বিদ্যুৎ নেই, তাই অল্প সময়ের মধ্যেই তিনি অবহেলিত এই বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন চরকাজল ও চরবিশ্বাসের লক্ষাধিক মানুষকে বিদ্যুতের সুবিধা দিয়েছেন। প্রধানমন্ত্রীকে এই ভাটির দেশের দ্বীপাঞ্চলের মানুষের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »