সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ
প্রকাশ: ২ নভেম্বর, ২০১৯, ১:৪৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
গলাচিপায় মিথ্যা বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে দুই দিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের পূর্ব আটখালী গ্রামের মৃত আলী আকবরের ছেলে রাজিব (২৫)কে প্রধান আসামী করে দুই জনের বিরুদ্ধে গলাচিপা থানায় শুক্রবার একটি মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রাজিবকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেছে পুলিশ। ঘটনার শিকার গৃহবধূকে মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও মামলার বিবরণে জানাগেছে, গত ২৮ অক্টোবর সোমবার ঘটনার শিকার গৃহবধূকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের পূর্ব আটখালী গ্রামের মৃত আলী আকবরের ছেলে রাজিব বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। রাজিবের স্ত্রী বাপের বাড়ি থাকার সুযোগে গৃহবধূকে নিয়ে এসে দুই দিন ধরে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়।

ধর্ষণের আগে গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে গ্রামের বাড়ি কলাপাড়া উপজেলার মহিপুর থানার ধুলেশ্বর গ্রাম থেকে গলাচিপার ডাকুয়ার পূর্ব আটখালী গ্রামের বাড়িতে নিয়ে আসে । পরে গৃহবধূকে ২৯ অক্টোবর মঙ্গলবার রাজিবের বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উদ্ধার করলে গৃহবধূর পরিবারের লোকজন তাদের গ্রামের বাড়ি মহিপুর থানার ধুলেশ্বর গ্রামে নিয়ে যায়। সেখানে গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার (গৃহবধূর) শারীরিক অবস্থার অবনতি হলে পটুয়াখালী হাসপাতালে প্রেরণ করা হয়।

হাসপাতাল থেকে সুস্থ হয়ে শুক্রবার সকালে গৃহবধূ বাদী হয়ে গলাচিপা থানায় রাজিবকে প্রধান আসামী করে দুই জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ বলেন, ‘ধর্ষণের শিকার গৃহবধূকে মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধর্ষণের প্রধান আসামী রাজিবকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীকে ধরার অভিযান অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য, রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মৌডুবী গ্রামের কাজিকান্দা এলাকার জনৈক জাহিদের সাথে ছয় মাস আগে ওই গৃহবধূর পারিবারিকভাবে বিয়ে হয়।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »